আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

আরবদের বাদশা নো’মান তার নিকট এসেছিল সে তার নিকট খাদ্য সামগ্রী চেয়েছিল সে এসে ছিল রু্তমের নিকট সোনা চান্দি চাইতে ৷ তার ধারণা ছিল যে, এ আরবরা ক্ষুধার্ত, দুর্বল, এদেরকে সামান্য সম্পদ কিছু লোভ দেখিয়েই খরিদ করা যাবে। রুস্তম মুগীরা (রাযিআল্লাহু আনহু) কে লক্ষ্য করে বললঃ তোমাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা যথেষ্ট অবগত আছি যে, তোমাদের দেশ পৃথিবীর সবচেয়ে গরীব দেশ। তোমরা অসহায় সম্বলহীন ক্ষুধার্ত মানুষ তোমাদের পোশাক, সাজ-সজ্জা ও বেশ ভুষাই এর উজ্জ্বল দৃষ্টান্ত । কিন্তু আমি তোমাদের প্রতি দয়া পরবশ হয়ে তোমাদের প্রত্যেক যুবককে শস্য, আটা, খেজুর যথেষ্ট পরিমাণে দেয়ার জন্য ঘোষণা করছি । প্রত্যেক উট যতটুকু বহন করতে পারে ততটুকু করে দেয়া হবে । আর তোমরা আমাদের মোকাবেলা করার যে দুঃসাহস দেখিয়েছ তা আমরা ক্ষমা করে দিলাম । মুগীরা (রাযিআল্লাহু আনহু) উত্তরে বললেনঃ হে বাদশা! তুমি আমাদের অভাব ও অবস্থা সম্পর্কে যা উল্লেখ করেছ তা পরিপূর্ণই ঠিক ও বাস্তব । আমরা অভাবী জাতি ছিলাম, নিঃসন্দেহে আমরা ভিক্ষুক, ক্ষুধার্ত ছিলাম ফলে যা মিলত তাই আমরা খেতাম, আমরা মুর্খতা ও পথভ্রষ্টতার মধ্যে ছিলাম, নিজেদের গণ্যমান্যদেরকে হত্যা করতাম, তাদের সম্পদ লুট করতাম; কিন্তু এখন আল্লাহ তায়ালা আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মত ব্যক্তিত্বের মাধ্যমে অনুগ্রহ করেছেন। তিনি আমাদেরকে সঠিক পথ-প্রদর্শন করেছেন এবং কল্যাণের পথে আমাদেরকে আহ্বান করেছেন। ফলে আমাদের অন্তরে হিংসার পরিবর্তে মুহাব্বত স্থান দখল করেছে । রুস্তম অবজ্ঞার দৃষ্টিতে মুগীরা (রাযিআল্পাহ্‌ আনহু)-এর দিকে তাকিয়ে তার তরবারীর দিকে ইশারা করে বললঃ এর উপর ভরসা করছ? যার খাপ পর্যন্ত নেই । সভাসদদের প্রতি ইশারা করে বললঃ তাকে মূল্যবান পাথর খচিত একটি তরবারী নিয়ে এসো এবং তাকে বললঃ এর পরিবর্তে এটি নাও । মুগীরা (রাযিআল্লাছু আনহু) তার তরবারীকে ঘুরাল যা বিজলীর মত চমকাল তা দিয়ে ইরানী তরবারীর উপর সজোরে আঘাত করল ফলে মূল্যবান পাথর খচিত তরবারী দুই টুকরা হয়ে গেল। অতপর রু্ন্তমকে সম্বোধন করে বললঃ তোমাদের সামনে এখন তিনটি রাস্তা, (১) ইসলাম কবুল করবে, (২) স্বইচ্ছায় কর প্রদান করবে (৩) অথবা আমাদের ও তোমাদের মাঝে ফয়সালা হবে যুদ্ধের মাধ্যমে । রুস্তম কর প্রদান করার কথা শুনে নাক ফুলিয়ে স্বীয় সভাসদদের দিকে তাকান অতপর অহংকারের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললঃ তুমি বেয়াদবী করছ যদি তুমি Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।