সামনে ছিল। তবে শুধু একটি জিনিসই ছিল না। স্বীয় রবের সাথে তাদের কোন সম্পর্ক ছিল না আর রবেরও তাদের সাথে কোন সম্পর্ক ছিল না। পারস্যবাসীদের পক্ষ থেকে সা'দ (রাযিআল্লাহু আনহু)-এর নিকট আবেদন করা হল দূত পাঠানোর জন্যে । যাতে করে তাদের সাথে কথা বলে, আমাদেরকে বল যে তোমরা এখানে কি জন্য এসেছ? তোমাদের কি উদ্দেশ্যে? একজনকে বাছাই করা হল আর তিনি হলেন মুগীরা বিন শো’বা (রাযিআল্লাহু আনহু) । পারস্যরা চেহারার পর্দা সরিয়ে মুগীরাকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে তাবুসমূহ সাজাতে লাগল। মূল্যবান চাদর ও পর্দা দিয়ে সাজাতে লাগল, কার্পেট, সুসজ্জিত খাদেম প্রস্তুত করা হল । এদিকে মুগীরা বিন শোবা (রাযিআল্লাহু আনহু) স্বীয় সাধারণ পোশাকে কোষহীন তরবারী যা কাপড় দিয়ে মোড়ানো ছিল তা নিয়ে আসলেন। দরজায় দীড়ানো দারোয়ান নুতন পোশাক দিতে চাইল এবং তরবারী নিজের কাছে রাখতে চাইল, তিনি বললেনঃ যে বেশে আমি এসেছি এ বেশেই আমি তোমাদের বাদশার সাথে সাক্ষাত করব আমি আমার পোশাক পরিবর্তন করব না, না তরবারী তোমাদের নিকট জমা রাখব ৷ যদি সাক্ষাত করতে হয় তাহলে এভাবেই করব । এছিল সম্পূৰ্ণ দুনিয়া বিমুখ মুজাহিদ ৷ রুস্তম বললঃ সে যেভাবে আসতে চায় তাকে সেভাবে আসতে দাও । সে তার মের সিংহাসনে গিয়ে এলোমেলো হয়ে বসে গেলে সভাসদরা পরস্পরে কানা-কানি শুরু করল যে, কত অভদ্র তার ভদ্রতা জানা নেই । জাহেল আরবরা এমনই ৷ তাদের কোন আদব-কায়দা নেই । সোরগোল শুরু হল। মুগীরা বিন শো'বা (রাষিআল্লাহু আনহু) রুস্তমের দিকে তাকিয়ে সভাসদদেরকে সম্বোধন করে বললঃ হে অনারবরা! আমরা তোমাদের ব্যাপারে খুব সন্দেহের মধ্যে ছিলাম । আমাদের ধারণা ছিল যে, তোমরা অত্যন্ত বুদ্ধিমান, হুশিয়ার, চিন্তাশীল ব্যক্তি কিন্তু আজ তোমাদের নিকট এসে দেখলাম যে তোমাদের বুদ্ধি বলতে কিছুই নেই । তোমরা নেতাদের গোলামী পছন্দ কর। অথচ আমাদের নিকট রাজা-প্রজার মাঝে কোন তফাৎ নেই; বরং আমাদের রাজাতো অত্যন্ত ব্যস্ত এবং সার্বক্ষণিকভাবে কাজ করে চলেন। আমাদের নিকট প্রশাসক হওয়া একটা অতিরিক্ত বোঝা এবং দায়িত্বপূর্ণ কাজ সেখানে আরাম-আয়েশ, ভাগ্যবান হওয়ার কোন সুযোগ নেই । এ ধরণের নির্বিকতা রুস্তমের জন্য আশ্চর্যজনক ছিল । এ পর্যন্ত যে সমস্ত আরবদের সাথে সে সাক্ষাত করেছে তারা তার লেবার হিসেবে বিভিন্ন এলাকায় কাজ করত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।