আরবদের বিচক্ষণ ব্যক্তি আমর বিন আস (রাযিআল্লাহু আনহু) স্বীয় ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করেছেনঃ যখন আমরা খন্দকের যুদ্ধের পর মক্কা মুকাররমায় ফিরে আসলাম তখন আমি কুরাইশদের এমন কতিপয় লোককে একত্রিত করলাম যারা আমাকে মূল্যায়ন করত এবং আমার কথা গুরুত্বের সাথে শুনত ৷ যখন কুরাইশ নেতারা একত্রিত হল তখন তারা আমাকে বললঃ “তুমি খুব ভাল করেই জান আর আল্লাহর কসম! আমিও দেখতেছি যে মুহাম্মাদের দ্বীন দিনের পর দিন উন্নতি লাভ করতে করতে একটি ভারী দলে রূপান্তরিত হচ্ছে, যার প্রতিদ্বন্দিতা করা আরবদের জন্য অসম্ভব না হলেও নিঃসন্দেহে তা কষ্টকর বটে। তাই মুহাম্মাদের আনীত দ্বীনকে যদি খুব দ্রুত সমূলে খতম করতে হয় তাহলে সুচিন্তিত কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এ পদক্ষেপ গ্রহণে যত দেরী হবে আমাদেরকে তত ক্ষতিগ্রস্ত হতে হবে। কেননা প্রথমে শুধু মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-ই ইসলামের কালিমার প্রচারক ছিল; কিন্তু দেখতে না দেখতেই এখন এ কালেমার অনুসারীদের সংখ্যা হাজার হাজারে পৌছে গেছে। যদি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর এ গতিরোধ কল্পে কোন শক্তিশালী প্রতিবন্ধক সৃষ্টি না করা যায় তা হলে এ দ্বীনের ঢংকা পৃথিবীর আনাচে কানাচে বেজে উঠবে । আর তখন আমাদের সকলের পাগড়ী তার অনুসারীদের জুতার ধুলায় ধূলুণ্ঠিত হবে। আর হ্যা তোমরা যেহেতু আমার নিকট একত্রিত হয়েছ । অতএব আমি তোমাদেরকে একটি প্রস্তাবের ব্যাপারে অবগত করাতে চাই, হতে পারে আমার এ প্রস্তাব তোমাদের পছন্দ হবে এবং এ আলোকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তোমরা আমাকে সহযোগিতা করবে । আমর বিন আস (রাযিআল্লাহু আনহু) একথা শুনে কুরাইশ নেতারা বলতে লাগলঃ তোমার কি প্রস্তাব? আমর বিন আস (রাযিআল্লাহু আনহু) বলতে লাগল যে, আমার প্রস্তাব হল এই যে, আমরা হাবশার বাদশা নাজাশীর নিকট যাব এবং ওখানে বসবাস করতে থাকব । এর মধ্যে যদি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের লোকদের উপর বিজয়ী হয়ে যায় তাহলে তখন আমরা নাজ্জাশীর নিকট থাকব আর তা হলে আমাদের জন্যে সুভাগ্য যে, আমরা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- এর অনুগ্রহ পরায়ণ না হয়ে, হাবশার বাদশার অনুগ্রহ পরায়ণ থাকলাম । আর যদি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।