অত্যন্ত আশ্চর্যজনক, সেখানে ছিল না সিংহাসনের লোভ, না ছিল কর্তৃত্ব করার প্রলোভন, না ছিল ভূমি দখলের চিন্তা না ছিল রাষ্ট্রের পরিধি বৃদ্ধির পাগলামী । মূলতঃ তাদের দ্বন্ব ছিল মতাদর্শ নিয়ে । একদল চাচ্ছিল এক আল্লাহর নিকট মাথানত করতে হবে। আর অন্য দল চাচ্ছিল মিথ্যা প্রভুর পূজা করতে ৷ একটি আদর্শ হল শুধু এক আল্লাহর যিনি চিরঞ্জীব চিরস্থায়ী যিনি উপকার ও অপকারে সক্ষম, সমস্ত শক্তির কেন্দ্র বিন্দু যিনি এক যার কোন শরীক নেই ৷ যিনি সর্বপ্রকার প্রশংসার হকদার, সর্বময় কল্যাণের একচ্ছত্র মালিক, একটি পক্ষ শুধু তারই দিকে আশ্রয়ের জন্য হাত উত্তোলনকারী ৷ অন্য দিকে বাপ-দাদা মিরাসের উপর গর্বকারী, অগ্নী পূঁজক, এ উভয় দল কাদেসিয়ার ময়দানে একে অপরের বিরুদ্ধে দাড়াল, একদিকে মুহাম্মাদের অনুসারীরা শাহাদাতের পিপাসায় জিহাদের জযবায় স্বইচ্ছায় এখানে এসেছে কোন প্রকার জোর জবরদস্তির স্বীকার হয়ে নয় । তাদের ধন-সম্পদ অল্প; কিন্তু ঈমানী জযবা পরিপূর্ণ । তারা এমন মুহাজিদ যাদের দিন কাটে ঘোড়ার পিঠে আর রাত কাটে স্বীয় প্রভুর দরবারে সিজদার মাধ্যমে । এ দলের পুরুষদের সাথে কিছু মহিলারাও এসেছে । তারা তাদের পিতা বা স্বামীর সাথে এসেছে, আহতদের সেবা সুশ্রযা করার জন্যে । বীর যোদ্ধাদের সাহস যোগাতে, তারা অত্যান্ত সম্লান্ত মহিলা । এ দলের অবস্থা খুবই আশ্চর্যজনক ৷ তারা প্রত্যেক যুগেই স্বীয় প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে, ইসলামের বিজয়ের লক্ষ্যে কুফরকে পরাজিত করতে ক্ষুধা ও পিপাসা নিয়েই যুদ্ধ করত ৷ ক্লান্ত হলেও যুদ্ধ করত, অসুস্থ হোক, মরুভূমিতে হোক, এশিয়ায় হোক আর ইউরোপে, আফ্রিকায় হোক আর আমেরিকায়, গভীর জঙ্গল বা তারা অগ্রসর হত। যুবক হোক আর বৃদ্ধ সকলের একই আশা শাহাদাত ---- শাহাদাত । এভাবে এ সমস্ত শহীদগণ পৃথিবীর সর্বত্র নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছে এমন কি অর্ধ পৃথিবী পর্যন্ত তারা মুহাম্মাদে আরাবীর ঝান্ডা উডটীন করেছে। তাদের বিপক্ষে ছিল অন্য দল যাদের সংখ্যা ছিল চার গুণ বেশি। এক লক্ষ বিশ হাজার, তারা ছিল সুসজ্জিত, প্রত্যেক সিপাহীর জন্য ছিল খাওয়ার ব্যবস্থা । পোশাক এবং অস্ত, পার্থিব ধন-সম্পদে পরিপূর্ণ, পার্থিব ধন-ভান্ডার তাদের সাথেই ছিল। লোকদেরকে তাদের বশ্যতা স্বীকারে আনতে অর্থ ছড়ানো হত । সব কিছুই ছিল তাদের হাতের নাগালে, সর্বপ্রকার সহযোগিতা তাদের জন্য প্রস্তুত ছিল। সব ধরণের নেয়ামত ও তাদের Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।