দিনের মধ্যেই এ সংখ্যা চল্লিশে উন্নীত হয়েছে। হঠাৎ করে তাদের মধ্যে এমন ব্যক্তির অন্তর্ভুক্তি হল যে ছিল অত্যন্ত শক্তিধর, বাহাদুর, এক সময়ে যার শক্তির যথেষ্ট স্বীকৃতি ছিল, শুধু মুখের ভাষাই নয় বরং কাজেও । এ ব্যক্তির অন্তর্ভুক্তির পর এ চল্লিশ জন তাদের শক্তির বহিঃপ্রকাশ করতে চাইল, যা ছিল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম শক্তি প্রদর্শন । আর এর ধারাবাহিকতা শুধু সাফা পাহাড় থেকে কা’বা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না বরং তা বিস্তার লাভ করেছে শহরসমূহ, উপত্যকা, মরুভূমি, জঙ্গল, বাহরে জুলুমাতসহ সমস্ত পৃথিবীতে ৷ এরপর ইতিহাসের পাঠকদের সামনে একদিন এঁ যুবক কুফর ও ইসলামের মধ্যে পার্থক্য নির্ণয়কারী বিরাট যুদ্ধের ইতিহাস তৈরির জন্য বাছাইকৃত হতে দেখেছে। মুহাম্মাদ (সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম) তার অনুসারীদেরকে সুসংবাদ দিল যে, একদিন কিসরা, কায়সার তাদের পদানত হবে । তাদের শক্তি ও সম্পদ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কুরাইশরা একথা শুনে তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিল। কেউ কেউ উপহাস করল, কেউ কেউ বললঃ পাগলের প্রলাপ শুনেছ! কিন্তু মুহাম্মাদ (সান্মাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট একথা আগামী দিনের সূর্যোদয়ের ন্যায় সত্য ছিল। আল্লাহর শক্তির ও অঙ্গীকারের ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস ছিল। তার বিশ্বাস ছিল এ দাওয়াতের শক্তির ব্যাপারে যে পথে সে ডাকছে । যদিও মানুষের নিকট কিসরা ও কায়সার বিজয় করা অসম্ভব বলে মনে হত, তাদেরকে চ্যালেঞ্জ করা তাদের উপর বিজয়ী হওয়ার স্বপ্ন দেখা পাগলের প্রলাপের চেয়ে বড় কিছু মনে হত না। অথচ একদিন মুহাম্মাদ (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) তার বন্ধু আবু বকর সিদ্দাক (রাযিআল্লাহু আনহু)-এর সাথে চুপে চুপে রাতের অন্ধকার এক গুহায় গিয়ে পৌছেন। সেখানে আশ্রয় নিলেন, এখান থেকে বের হয়ে খেজুর বৃক্ষ সমৃদ্ধ এক ভূমি অভিমুখে রওয়ানা হলেন। সেখানে একদল অঙ্গীকার পুরণকারী লোক তাদের অপেক্ষায় ছিল। এদিকে ১০০শত উট পাওয়ার লোভে সুরাকা বিন মালেক তার পিছু ধরল। সে তাদেরকে গ্রেফতার করতে চাইল । আউজুবিল্লাহ! সে তাদের রক্ত পিপাসু ছিল, ঠিক এ মুহূর্তে তার কানে এক বিকট শব্দ ভেসে আসল । bo - S j j E> AS E) LS f . bs oie weit ee ii wor —~- er et id eet io ot ~~ হে সুরাকা কেমন লাগবে তোমার সেদিন যেদিন তুমি কিসরার মাল্য পরিধান করবে? 208 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।