কিসরার স্বর্ণ নির্মিত বলয় ইতিহাসের পাঠকগণ এমন এক স্থানের কথা অবশ্যই পাঠ করেছেন যা চতুর্দিক থেকে পাহাড় দ্বারা আবরিত, সংকীর্ণ একটি উপত্যাকা, যেখানে না কোন বৃক্ষ তরুলতা আছে না কোন বাগান । এ স্থানে কোন ঝর্ণা ও পানির ব্যবস্থা নেই এখানকার আবহাওয়া প্রচন্ড গরম । এখানকার অধিবাসীরাও আশ্চর্যজনক অভ্যাসে অভ্যস্ত । ছোট খাট বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ এমন কি যুদ্ধ-বিগ্রহ ও শুরু হয়ে যেত । আর বংশানুক্রমে এর জের চলতে থাকত যুগ যুগ ধরে। এখানে অজ্ঞতার সয়লাব রয়েছে কোন কেন্দ্রীয় সরকার নেই ৷ কেউ কারো নেতৃত্ব মানতে প্রস্তুত নয়। তাদের কোন ধর্ম ও মতাদর্শও নেই । বাপ-দাদার আদর্শই তাদের একমাত্র আদর্শ ৷ জ্ঞানের এতই কমতি ছিল যে, নিজের হাতে মূর্ত তৈরি করে তার পূজা করত । তাদের যদি কোন গৌরব থেকে থাকে তাহলে ছিল তাদের মাতৃভাষা আর আরবী কবিতার । জ্যোতিষী ও যাদুকরের কথা তাদের উপর খুবই প্রভাব ফেলত তারা এদেরকে খুবই গুরুত্ব দিত এবং তাদের কথাকে যথেষ্ট মূল্যায়ন করত আর সে স্থানটি হল মক্কা যার অধিবাসীরা আরব । এঁ স্থানের ১৯ বছরের এক যুবক গলির ভিতর দিয়ে পথ অতিক্রম করে কা'বার পার্শ্বে হুবল নামক এক মূ্তরি সামনে মোনাজাত করেছে এবং নিজের মনোবাসনা পেশ করেছে। এ যুবক দেখতে ছোট হলেও সুঠাম দেহের অধিকারী, শরীরে প্রচুর পশম, চাল-চলন ও বেশ-ভুসায় বাঘের বাচ্চার মত মনে হয়, নাম তার সা'দ বিন আবি ওয়াক্কাস । সে সময়ে মক্কা মুকাররমায় এক ব্যক্তি ছিল যে, যৌবনকাল শেষে বার্ধেক্যের দিকে অগ্রসর হচ্ছিল । এ যুবক তার সাথে ভাল সম্পর্ক রাখত, তাকে সম্মান করত তার সব কথা পালন করত । একদিন এ ব্যক্তি এ যুবককে রাস্তায় থামিয়ে নিজের প্রতি ইশারা করে তাকে ডাকল । কানে কানে তাকে কিছু কথা বলে উভয়ে সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত এক ঘরের দিকে যেতে লাগল, ওখানে গিয়ে এ যুবক এক নতুন দ্বীন গ্রহণ করল, সে সহ তখন এ দ্বীন গ্রহণ কারীর সংখ্যা দাড়াল সাতে । এই সাত জনের মধ্যে একজন ছোট্ট বাচ্চাও ছিল আর এ সৌভাগ্যবান হল এমন যে আজও আল্লাহর সাথে কুফরী করে নাই । তার নাম আলী বিন আবী তালেব (রাযিআল্লাহু আনহু) এ ছিল রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পাম)-এর চাচাত ভাই ৷ এ সাত ব্যক্তির উপর পৃথিবীর সর্বত্র ইসলামের দাওয়াত পৌছানোর দায়িত্ব অর্পিত হল । আর তারাও এ ব্যাপারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং তাদের চেষ্টার ফলে কিছু 207 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।