যুদ্ধের ইতিহাসের এক অসাধারণ ও অনন্য ঘটনা হল এই যে, ঘটনাটি প্রসিদ্ধ এতিহাসিক ত্বাবারী এবং বালাজুরী বর্ণনা করেছেন। প্রসিদ্ধ মুসলিম সেনাপতি কুতাইবা বিন মুসলিম বাহেলী সামারকন্দ বিজয় করেন। কিছু কিছু লোক অপবাদ দিল যে এ বিজয় ছিল অবৈধ এবং ইসলাম বিরোধী পদ্ধতিতে । কিছুদিন পর যখন উমর বিন আব্দুল আযীয (রহঃ) সোনালী যুগ আসল তখন সমরকন্দ বাসীরা মুসলিম বাহিনীর বিরুদ্ধে এক আশ্চর্য মামলা পেশ করল। মামলার বিষয় ছিল যে, সমরকন্দকে অবৈধভাবে দখল করা হয়েছে। অতএব এ শহর যেন দখল মুক্ত করা হয় । উমর বিন আব্দুল আযীয (রহঃ) এ মামলা শুনানীর এক কাজীর হাতে ন্যান্ত করলেন এবং নির্দেশ দিলেন যে, বাস্তব সত্য এবং সাক্ষীদের সাক্ষ্যের আলোকে সঠিক ফায়সালা পেশ করতে ৷ যে সমরকন্দ বাসীর অভিযোগ কতটা সত্য । কাজী সমরকন্দের মসজিদে আদালত বসালেন। বাদী-বিবাদীরা আসল । তারা সবাই সেনানায়ক ছিলেন। আদালতে সবাই হাজির হল উভয় পক্ষের সাক্ষী শোনা হল উন্ক্ত যাচাই হল । প্ৰমাণাদী ও সাক্ষ্য গহণের পর কাজী এমন এক ফায়সালা দিলেন যে, যা নিয়ে সমস্ত ইসলামী আদালত গৌরব করতে পারে। শহর (সমরকন্দ) থেকে দখল উঠিয়ে নেয়া হল। এ বিজয় ছিল অবৈধ । সমরকন্দ বাসীর দাবীই সত্য । নিঃসন্দেহে বিজয় ছিল অবৈধ । ইসলাম যুদ্ধের ময়দানে দুশমন বাহিনীকে যে অধিকার দিয়েছে এ দখল তার বিরোধী । মুসলিম বাহিনীকে নির্দেশ দেয়া যাচ্ছে যে, তারা যেন এতদিনের মধ্যে শহর ছেড়ে দেয়। এত তারিখের পর এ শহরের মুসলমানদের কোন দখল থাকতে পারবে না। শহর দখল মুক্ত হওয়ার পর দুশমনদেরকে দ্বিতীয়বার আল্টিমেটাম দেয়া হবে। এরপর দ্বিতীয়বার যুদ্ধ হবে। তখন যদি মুসলমানরা তা দখলে নিতে পারে তবে তা সঠিক বলে গণ্য হবে। কাজীর ফায়সালাকে উভয় দল সন্তুষ্ট চিত্তে মেনে নিল। নির্দিষ্ট সময়ের পর মুসলমানরা শহরে দখল ছেড়ে দিতে লাগল । সমরকন্দবাসীরা দ্বিতীয়বার মাথা 205 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।