আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

অতপর এ দৃশ্য মানুষ অত্যন্ত আশ্চর্য হয়ে দেখল যা চোখে ভাসছে। এরপর নবুওয়াতের প্রাণকেন্দ্র আমীর হামযা (রাযিআনল্লাহু আনহু) হত্যাকারী ওয়াহসী বিন হারব আসল সে মক্কা বিজয়ের দিন তায়েফের দিকে চলে গিয়েছিল; কিন্তু বংশের লোকদের সাথে এমন এক পর্যায়ে এসে সাক্ষাত করল যখন তার মুখে কালেমা তাইয়্যেবা জারী ছিল এবং সে নিরাপত্তা চাচ্ছিল । নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ ওয়াহসী এসেছে? বললঃ হ্যা! হে আল্লাহর রাসূল! বললেনঃ আচ্ছা বলত আমার প্রিয় চাচাজানকে তুমি কিভাবে হত্যা করেছিলা? যখন সে ঘটনা বর্ণনা করল তখন রাসূল (সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর চোখে অঞ্রুসজল হয়ে গেল । বললেনঃ ওয়াহসী! তোমার চেহারাকে আমার কাছ থেকে দূরে রাখ! চাচাজানের প্রতি গভীর মুহাব্বাত থাকা সত্বেও রহমতের নবী স্বীয় চাচার হত্যাকারীকে ইসলাম গ্রহণ করা মেনে নিয়ে তাকে সাধারণ ক্ষমা করে দিলেন । ইতিহাসে ক্ষমার এ দৃষ্টান্ত আছে কি? এ দিন ইসলাম গ্রহণ করার জন্য মহিলারাও আসল তাদের সাথে চুপে চাপে হিন্দা বিনতে উতবাও ছিল। তাকেও হত্যার নির্দেশ দেয়া হয়েছিল হামযা (রাষিআল্লাহু আননু)-এর লাসের সাথে খারাপ আচরণ এবং রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দুঃখ কষ্ট দেয়াই ছিল তার জীবনের একমাত্র টার্গেট । এ ছিল ভীষণ অন্যায়; কিন্তু ইসলাম গ্রহণের কারণে তাও ক্ষমা করে দেয়া হল । এ ছিল মানব ইতিহাসে ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত যার নধীর এ পৃথিবীতে আর মিলবে না। হিন্দা বিনতে উতবা তার মুহাব্বাত ঘৃণায় পরিণত হল ৷ মূতীর ব্যাপারে তার ভ্রান্তি দূর হল, ইসলামের বদৌলতে গ্রহণ করে ঘরে ফিরে মূর্তীকে ঘৃণার চোখে দেখতে লাগল এবং তা ভাঙ্গতে শুরু করল, মূর্ত ভাঙ্গ ছিল আর বলছিলঃ হায়! তোমাদের ব্যাপারে আমি কত ভুল ধারণা নিয়েছিলাম । হাদীয়া স্বরূপ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট দুইটি বকরীর বাচ্চা পাঠাল । বললঃ আমাদের বকরী বাচ্চা কম দিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দু'আর বরকতে বকরী বেশি বেশি বাচ্চা দিতে লাগল । গরীবদেরকে বকরী দিত আর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।