তোমার জন্য গোলাম বানিয়ে নিয়ে আসব ৷ কিছুক্ষণ পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরে বললঃ স্ত্রী! তাড়াতাড়ি দরজা বন্ধ কর। স্ত্রী ঠাট্টার স্বরে বললঃ আরে! তোমার গোলাম কোথায়? সে বললঃ যদি তুমি খান্দামা যুদ্ধের অবস্থা দেখতা যখন সাফওয়ান এবং ইকরামা ভেগে গেল এমনভাবে কতল করছিল যে সেখানে হট্টগোল এবং প্রাণীর কণ্ঠ ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছিল না। তাহলে তুমি আজ এত নিচু ভাষায় তিরস্কার করতা না । এদিন আল্লাহর রাসূল (সানল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশ দিলেন যে, নয় ব্যক্তিকে কোন অবস্থায়ই হত্যা করতে হবে। যদিও সে কা’বার গিলাফ ধরে আশ্রয় চায় না কেন? এদের মধ্যে আবু জাহেলের ছেলে একরামা এবং সাফওয়ান বিন উমাইয়্যা বিন খালফ ও ছিল। অবশ্য তাদেরকে পরবর্তীতে ক্ষমা করা হয়েছিল । হুয়াইরেস বিন নকীদ বিন ওহাব এঁ বদবখত ছিল যে মক্কায় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে কষ্ট দিত, যখন ফাতেমা এবং উম্মে কুলসুম (রাযিআল্লাহু আনহুমা) হিজরতের সময় আব্বাস (রাযিআল্লাহু আনহু) উটে আরোহণ করে মদীনাতুর রাসূল গমনের উদ্দেশ্যে বের হলেন তখন এ যালেম বাধ হয়ে দাড়াল এবং উট জোরে তাড়াল ফলে তারা উভয়ে উটের পিঠ থেকে পরে গেল । রাসূল (সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম) যখন তার রক্তপাত হালাল বলে ঘোষণা দিলেন তখন সে আলী (রাযিআল্লাহু আনহু)-এর হাতের নাগালে চলে আসল আর তিনি তাকে জাহান্নামের খোরাকে পরিণত করলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।