আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

স্ব স্ব কামনা আমীর মুআবিয়ার খেলাফত কালে একদিন আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) এবং তার দুই ভাই উরওয়া বিন যুবাইর এবং মুসআব বিন যুবাইর ও আব্দুল মালেক বিন মারওয়ানের সাথে মক্কায় হারামে একত্রে বসেছিল । কথাবার্তা শুরু হল একে অপরকে বললঃ হারামে বসে আছি, চল যার যার কামনা ব্যক্ত করি, মুসআব বিন জুবাইর বললঃ আমার কামনা যে আমি ইরাক ও শামের পরিচালনা করব এবং হুসাইন (রাযিআল্লাহু আনহু)-এর মেয়ে সকীনা এবং ত্বালহা (রাযিআল্লাহু আনহু)এর মেয়ে আয়েশা (রাযিআল্লাহু আনহা) কে বিয়ে করব । কারণ এরা উভয়েই কুরাইশ বংশের ৷ একদিকে ছিল তাদের মান-ইজ্জত অন্য দিকে সোন্দর্য এবং ধন-সম্পদ । আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) বললঃ আমার কামনা হল যে, আমি খলীফা হব এবং হারামাইন শরীফাইনে আমার পরিচালনা চলবে । আব্দুল মালেক বিন মারওয়ান বললঃ আমার কামনা হল এই যে, আমি আমীর মুআবিয়ার স্থলাভিষিক্ত হব এবং দুনিয়া আমার হুকুমতে চলবে । শেষে উরওয়া বিন জুবায়েরের পালা আসল তিনি আরয করলেন যে যে বিষয় গুলির তোমরা আকাজ্কা প্রকাশ করছ এর কোন একটিতেও আমার আকাজঙ্কা নেই । আমি আল্লাহর নিকট এ কামনা করি যে, তিনি আমাকে দ্বীনী ইলমে ভরপুর করেন আর স্বীয় দয়া ও অনুগ্রহে জান্নাত দান করেন। এর কিছু দিন পরই তারা তিনজন হারামে বসে যে কামনা প্রকাশ করেছিল তা পূর্ণ হয়েছে। মুসআব বিন জুবাইর শাম ও ইরাকের গভর্ণর হলেন এবং সকীনা বিনতে হুসাইন ও আয়েশা বিনতে ত্বালহাকে বিয়ে করেন! আব্দুল্লাহ বিন যুবায়ের ও খলীফা হন হিজাজ, ইরাক, মিশর, শাম পর্যন্ত তার প্রতিনিধিত্ব চলেছে দামেশক ও বিজয় হতে যাচ্ছিল; কিন্তু ভাগ্যে ছিল না এবং বনি উমাইয়্যার সাথে টান পোড়ন শুরু হয়। ফলে তিনি শাহাদাত বরণ করেন। ইতিহাস এ অবলোকন করেছে যে, আব্দুল মালেক বিন মারওয়ান আমীর মুআবিয়ার স্থলাভিষিক্ত হয়েছে এবং সমস্ত ইসলামী হুকুমত তার অধীনস্থ ছিল। [fe ~~ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।