আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

মাহমুদ ব্যাগ পেয়ে অপরিসীম খুশী হল এবং বার বার ব্যাগ দেখছিল । অতপর যখন সে দীনার গণনা করল দেখল সেখানে ৯৯৯ এক দীনার কম হওয়ার কারণ আমি তাকে বললাম যে এ থেকে তোমার ভাইয়ের জন্য আঙ্গুর খরীদ করেছি, সে বলল সমস্যা নেই । বরং আরো দশ দীনার আমার হাতে দিয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করল । এখন যখন দ্বিতীবার আমি বাগদাদে আসলাম এবং আমার নিকট খরচের পয়সাও হল তখন আমি দ্বিতীয়বার ওখানে থাকা এবং কাজ খুঁজার ইচ্ছা করলাম । পরের দিন চিন্তা করলাম যে এখন আরেকবার আমার সরকারী চাকুরীর ওখানে যাওয়া দরকার হতে পারে এখন ওখানে আমার কোন কাজ থাকতে পারে। যখন আমি ওখানে গেলাম তখন তারা আমাকে দেখামাত্র বললঃ তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে খুঁজতে ছিলাম। তোমার জন্য এখন কাজ আছে। এ আনঙ্গুর আমার জন্য বাগদাদে ফিরত আসার কারণ হিসেবে দাড়াল । আমি ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুত খলীফা মুক্তাফী লি আমরিল্লাহর ট্রেজারী অফিসার হয়ে গেলাম । এরপর সেক্রেটারীয়েটে পৌছলাম এবং খলীফার সাথে কাজ করতে থাকলাম ৷ খলীফা যখন আমার আমানতদারী, চরিত্র মাধুর্য অবলোকন করল তখন ৫৪৪ হিজরীতে আমাকে তার মন্ত্রী বানাল। এরপর খলীফার মৃত্যুর পর তার ছেলে মুস্তানজেদ বিল্লাহ খলীফা হল সেও আমাকে মন্ত্রীত্বের পদে বহাল রাখল । ইবনে হুবাইরা ৫৬০ হিজরীতে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রী হিসেবেই বহাল ছিলেন ।' |. সাজারাতুজ জাহাব ফী আখবারে মান জাহাব (৫৬০ সাল) ইবনুল হাম্মাদ হাম্বলী, আল-মুন্তাজেম (৫৬০ সাল) ইবনুল জাওযী, ওয়াফিয়াতুল আ’ইয়ান লি ইবনে খালকান- ৬-২৩০, কিতাবুজ জাইল আলা ত্বাবাকাতিল হানাবেলা, ইবনে রজব-৩/২৫১-২৯১ পৃষ্ঠা । দারুল মা'রেফা । Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।