আমরাও তাদের সাথে শরীক হলাম । যখন আমরা বাগদাদের নিকটবর্তী হলাম, তখন হঠাৎ করে ডাকাতরা কাফেলার উপর আক্রমণ করল । কাফেলার বহু লোক এতে নিহত হল এবং অনেক লোক আহতও হল । আমি সুযোগ পেয়ে ওখান থেকে পলায়ন করলাম । পরের দিন আমি আবার ঘটনাস্থলে আসলাম সেখানে অনেক লাশ পরে ছিল, আহতরা ব্যাথ্যায় কাতরাচ্ছিল আমি আমার ভাইকে নিহত এবং আহতদের মাঝে খুঁজলাম; কিন্তু পেলাম না। মনে হল যে, এক হাজার দিনার তাকে বেঈমানী করে ফেলেছে। আমার বড় ভাইয়ের এ আচরণ আমি বুঝতে পারলাম না । একথা স্পষ্ট যে এতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে আমার সব কিছু হারিয়ে গেল । আমাকে দারিদ্র গ্রাস করল । আমি বাগদাদে তাকে অনেক খুঁজলাম; কিন্তু তাকে পেলাম না। একদিন আমি নদীর পাড়ে পেরেশান হয়ে বসেছিলাম। এ নৌকার মালিক আমাকে দেখে দয়া পরবশ হয়ে আমার নিকট এসে বসল এবং আমার হৃদয় জয় করল আমার আবস্থা জানতে চাইল আমি তখন আমার করুণ কাহিনী শুনালাম। সে বললঃ তাহলে তুমি আমার নিকট কাজ করছ না কেন? আমার নিকট এ নৌকাটি আছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শক্তি বিনষ্ট হয়ে গেছে। আমার কোন ছেলে সন্তানও নেই । আর একাজও কষ্টের কাজ । তখন আমি তার নিকট কাজ করা শুরু করলাম। আমার পরিশ্রম এবং ধর্মভীরুতায় সে এত প্রক্রিয়াশীল হল যে, তার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করল । আর আমি তার ঘরে থাকতে শুরু করলাম । কয়েক মাস যেতে না যেতেই সে ইন্তেকাল করল । ইবনে হুবাইরা বর্ণনা করেন যে, আমি তাকে তার এ ব্যাগের পরিচয় জিজ্ঞেস করলাম ৷ তখন দেখলাম সে হুবহু এ ভাবেই বর্ণনা করল যা আমার ব্যাগের সাতে মিলে গেল ৷ যখন আমার দৃঢ় বিশ্বাস হল যে, এ ব্যাগের প্রকৃত মালিক এই মাঝিই তখন আমি এ ব্যাগ তার সামনে পেশ করলাম । যখন মাহমুদ দীনারের ব্যাগ দেখল তখন সে খুশীতে বেহুশ হয়ে গেল । আমি তার মাথায় পানি দিলাম যখন সে হুশ হল তখন বললঃ তুমি এ ব্যাগ কোথায় পেয়েছ? আমি তাকে সমস্ত ঘটনা শুনালাম এবং বললামঃ যে তোমার ভাই তোমাকে বাগদাদের বিভিন্ন স্থানে খুঁজেছে এটা তোমার ধারণা মাত্র যে সে বেঈমান হয়ে গেছে এবং সে দুনিয়া নিয়ে ভেগে গেছে। 189 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।