আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

এ আমানত আজও আমার নিকট ব্যাগের মধ্যে আছে, আমার মনে হচ্ছে যে, আজ রাতে আমার মৃত্যু হয়ে যাবে, দেখ! যদি আমি মরে যাই তাহলে আমাকে তুমি গোসল দিয়ে এখানেই দাফন করবে । আর আমানতের ব্যাগটি তুমি নিয়ে নিবে। চেষ্টা করবে আমার ভাইকে পাওয়ার জন্য, যদি পেয়ে যাও তাহলে তা তাকে দিয়ে দিবে। আর যদি না পাও তাহলে এ ব্যাগ এবং এতে যা কিছু আছে তা তুমি তোমার ইচ্ছামত খরচ করবে । ইবনে হুবাইরা নিজের ঘটনা বর্ণনা করে বলল যে, আমি রাতে তার নিকট শুয়ে গেলাম । রাতে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আমি তাকে কালেমা শাহাদাতসহ অন্যান্য দু‘আসমূহ পড়তে শুনলাম, তার কণ্ঠে আস্তে আস্তে স্তিমিত হয়ে আসল, আমি তার নাড়ীতে হাত রেখে দেখলাম সে এ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমি তাকে গোসল দিলাম এবং তার জানাযা পড়ে তাকে দাফন করে ব্যাগটি সাথে নিয়ে সফর শুরু করলাম । এখন আমি আমার গ্রাম আদদূরে না গিয়ে বাগদাদমুখী চলতে শুরু করলাম । আমার পকেটে এ মুহূর্তে এক হাজার দীনার ছিল সর্বপ্রথম আমি আঙ্গুরের দোকানে গেলাম, তাকে এক দীনার দিলাম সে আমাকে আমার আলখেনল্লা ফেরত দিয়ে বাকী দীনারও ফেরত দিল । আমি তখন দজলা নদীর কিনারে গিয়ে পৌছলাম । সেখানে কিছু নৌকা দাড়িয়ে ছিল তারা মানুষ পারাপার করত । আমি একটি নৌকায় গিয়ে উঠলাম । আধা ঘন্টার রাস্তা ছিল এ সময় কাটানোর জন্য আমি নৌকার মাঝির সাথে কথাবার্তা শুরু করলাম। কথাবার্তার মাঝে, আমি অনুভব করলাম যে, সে বাগদাদের অধিবাসী নয়। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? সে বললঃ আমি খোরাসানের মরদ শহরের অধিবাসী । আমি বললাম তোমার নাম কি? সে বললঃ মাহমুদ, আমি বললামঃ এখানে তুমি কি করে আসলা? সে বললঃ এ এক লম্বা কাহিনী আর তুমি তা শুনে কি করবা! আমি তাকে কসম করে বললামঃ তুমি অবশ্যই আমাকে তোমার ইতিহাস শুনাবে, যদি বিস্তারিত না হয় তাহলে সংক্ষেপে হলেও শোনাবে ৷ বলতে লাগলঃ যে আমি মরদ শহরের একজন ব্যবসায়ী ছিলাম, আমার বড় ভাই ছিল তার নাম আহমদ সেও ব্যবসায়ী ছিল। আমরা বাগদাদে যেতে চাইলাম, যাতে করে ওখান থেকে পণ্য খরিদ করে মরদ শহরে আনতে পারি। আমার নিকট এক হাজার দীনার ছিল, আমি তা একটি ব্যাগে রেখে আমার বড় ভাইকে দিলাম হেফাজতের জন্য । একটি কাফেলা বাগদাদে আসতে ছিল 188 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।