যায় এবং ওখান থেকে অন্য পণ্য খরিদ করে নিয়ে আসব যাতে তা মরদে বিক্রি করা যায় । আমার ভাই মাহমুদ ওখান থেকে কোন পণ্য খরিদ করে নাই তার নিকট নগদ এক হাজার দীনার ছিল সে তা একটি বেন্টে যত্ুসহকারে রেখেছে, আমি যেহেতু বয়সে বড় ছিলাম এবং জ্ঞান বুদ্ধির দিক থেকেও আমি জ্ঞানী ও হুশিয়ার ছিলাম তাই সে এই বেল্টটি আমার কাছে রাখল যাতে আমি তা আমার কোমরে বেঁধে তা সংরক্ষণ করি । কাফেলা বাগদাদের উদ্দেশ্যে রওয়ানা করল, সেখানে যথেষ্ট লোক ছিল, ব্যবসার পণ্য ও ছিল অনেক৷ কাফেলার সংরক্ষণের জন্যও একদল যুবক ছিল যারা ধারাবাহিকভাবে সামনে পিছন থেকে তা পাহারা দিত। খোরাসান থেকে বাগদাদের দূরত্ব ছিল অনেক; কিন্তু আমরা সহীহ সালামতে সফর করে বাগদাদের নিকটবর্তী হয়ে গিয়েছিলাম ৷ মাত্র দুই মাইল দূরে ছিলাম ৷ পাহারাদাররা কোন হুশিয়ার সংকেত দেয় নাই । হঠাৎ করে একদিন আসরের পর সশস্ত্র একদল লোক আমাদের কাফেলার উপর হামলা করল এ হামলা এত অসতর্ক ও শক্তিশালী ছিল যে, কারো প্রস্তুত হওয়ার মত কোন সুযোগ ছিল না। অনেক লোক মারা গেল এবং অনেকে আহত হল আর কিছু ভেগে গেল । হামলাকারীরা পণ্যসমূহ লুটপাট করে ভেগে গেল আশে-পাশে বহু আহত ও নিহত ছিল। আমি নিজেকে গুছিয়ে লোক আসল । আমি আমার ভাই মাহমুদকে খৌজলাম; কিন্তু তাকে আহতদের মাঝে দেখতে পেলাম না এবং নিহতদের মাঝেও না। আমি ভাবলাম সে হয়ত বাগদাদে পৌছে গেছে। আমি মারাত্মকভাবে জখমী ছিলাম তাই এক কাফেলার সাথে আমি বাগদাদ পৌছলাম এবং নিজের চিকিৎসা করতে লাগলাম। আমার নিকট যা পুঁজি ছিল তা লুট হয়ে গিয়েছিল। শেষে আমার ভাইয়ের এক হাজার দীনার আমার নিকট ছিল যা ছিল আমানত ৷ এছাড়া আরও সামান্য কিছু দীনার পকেটে ছিল এর মধ্যে কিছু গেছে চিকিৎসার পিছনে আর কিছু পকেট খরচ ৷ যদি কখনও কোন কাজ পেতাম তাহলে তা করতাম । আর এর বিনিময়ে যা পেতাম তা দিয়ে পেট চালাতাম এ সময়ে আমি আমার ভাই মাহমুদকে খৌজার জন্যও খুব চেষ্টা করেছি; কিন্তু তাকে পাই নাই । =. [m+ =| Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।