আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

সমস্যা ও পেরেশানী দূর হয়ে যাবে। এক ফকীর ও অপচিরিত ব্যক্তির সাথে সদাচারণ অবশ্যই আল্লাহর সম্তুষ্টির লক্ষ্য । নিঃসন্দেহে এ ব্যক্তির কাছ থেকে কোন প্রতিদান বা সুবিধা মিলবে না; কিন্তু আল্লাহর নিকট তা অত্যন্ত প্রিয় হবে। আমি এর জন্য অবশ্যই চেষ্টা করব । সে রুগীকে বললঃ আমার জন্য অপেক্ষা করবে, আমি এখন গিয়ে তোমার জন্য আঙ্গুর নিয়ে আসব। ইবনে হুবাইরা আসতে পারে। যখন সে ফলের দোকানে প্রবেশ করল তখন সেখানে কিছু আঙ্গুর লটকানো অবস্থায় দেখতে পেল । সে আঙ্গুরের একটি ছড়ার দিকে ইশারা করে বললঃ এর দাম কত? দোকানী বললঃ এর দাম আধা দীনার ৷ ইবনে হুবাইরা বললঃ এ সময়ে আমার নিকট এর মূল্য নেই, তাই আমি আমার আলখেনল্লা তোমার নিকট বন্ধক রাখলাম। যখন আমি তোমাকে আধা দীনার দিতে পারব তখন তা ফেরত নিব। দোকানী তার কথায় রাজী হল, তাই ইবনে হুবাইরা স্বীয় আলখেল্লা বন্ধক রেখে আঙ্গুর নিল এবং দ্রুত পদে মসজিদের দিকে রওয়ানা হল । যখন সে মসজিদে পৌছল তখন সূর্য ডুবে গিয়েছিল অন্ধকার ঘনিভূত হচ্ছিল, সে অযু করে মাগরিবের নামায আদায় করল । এরপর আঙ্গুর পানি দিয়ে ধুয়ে রুগীর সামনে দিল। রুগী আঙ্গুর দেখে খুব খুশী হল এবং সমস্ত আঙ্গুর খেয়ে নিল। বললঃ আল্লাহর শুকরিয়া যে, মৃত্যুর পূর্বে আঙ্গুর খাওয়ার বাসনা পূর্ণ হল । অনেক দিন থেকে আমার আশা ছিল যে মন ভরে আঙ্গুর খাব; কিন্তু টাকা পয়সা না থাকায় নিজের সে আকাজ্ঞা পূর্ণ করা সম্ভব হয় নাই । এরপর সে ইবনে হুবাইরার দিকে মুখ ফিরিয়ে বললঃ শুন আমার ছেলেঃ মনে হচ্ছে আল্লাহ তোমাকে আমার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমার নিকট বস যাতে করে আমি মৃত্যুর পূর্বে তোমাকে আমার জীবনি শোনাতে পারি। আমার অনুভব হচ্ছে যে, আজকের এ রাতটি আমার জীবনের শেষ রাত । ইবনে হুবাইরা তার নিকট বসল এবং স্বীয় জীবনি বর্ণনা করতে থাকল । আমি খোরাসানের অধিবাসী, আমার নাম আহমদ, আমি মরদ শহরের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলাম । আমার ছোট ভাই মাহমুদও আমার মত ব্যবসায়ী ছিল। প্রায় এক বছর পূর্বে আমি এবং আমার ভাই বাগদাদ যাওয়ার ইচ্ছা করলাম যাতে করে ওখান থেকে ব্যবসার পণ্য খরিদ করে তা মরদে বিক্রি করা যায় । একটি কাফেলা বাগদাদে যাচ্ছিল, আমি অনেক পণ্য খরিদ করলাম যাতে তা বাগদাদে বিক্রি করা Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।