দখল ছিল। নিজে কবি ছিলেন, অন্য কবিদের কবিতাও মুখস্ত ছিল। উলামাদের বৈঠক তার জ্ঞানে বাড়তি সংযোজন ছিল। সে হাম্বলী ফিকাহে উস্তাদ হয়ে গিয়েছিলেন। জ্ঞান অর্জনের জন্য সে শৈশবে স্বীয় গ্রাম ছেড়ে বাগদাদে চলে এসে ছিল। এখানকার অবস্থা ভাল ছিল না এবং জীবন-যাপনের বিশেষ কোন ব্যবস্থাও ছিল না তাই সে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর দরখাস্ত করা শুরু করলেন; কিন্তু চাকুরীর জন্য যেখানেই যেত ওখান থেকে উত্তর চলে আসত ৷ শেষ পর্যন্ত আব্বাসীয় খলীফা মুক্তাফী লি আমরিল্লার অফিসে চাকরীর জন্য দরখাস্ত দিল। যখনই সে তার দরখাস্তের ব্যাপারে খোজ-খবর নিত তখনই উত্তর আসত যে এ মুহূর্তে কোন পোস্ট খালি নেই । জোড়ালো চেষ্টার পরও তিনি চাকুরী পেলেন না। তার নিকট যতটুকু দিরহাম ছিল তাও প্রায় শেষ হয়ে আসছে চাকুরী পাওয়ার আশা শেষ হয়ে গেছে তখন তিনি তার গ্রাম আদদূরে যাওয়ার পরিকল্পনা নিলেন। বাগদাদে সে তার সর্বশেষ দিরহামটি খরচ করে স্বীয় গ্রামের দিকে রওয়ানা হলেন । যেহেতু রাস্তা খরচ শেষ হয়ে গিয়েছিল তাই পায়ে হেটে চলতে শুরু করলেন । একটু যাওয়ার পরই আসরের নামাযের সময় হয়ে গেল । এদিক ওদিক তাকাতে লাগলেন যে, হয়ত কোন মসজিদ চোখে পড়বে আর সেখানে গিয়ে আসরের নামায পড়বেন রাস্তা থেকে একটু দূরে গিয়ে একটি পুরাতন অনাবাদি মসজিদ দেখতে পেয়ে সেখানে গেলেন। এক পর্শ্বে কারো কান্নার আওয়াজ শুনতে পেলেন। নামায শেষে এঁ দিকে গেলেন দেখলেন যে মসজিদের এক কোণায় এক রুগী শুয়ে আছে তিনি যখন রুগীর শরীরে হাত দিলেন তখন দেখতে পেলেন যে সে জ্বরে কাপছে, তার অবস্থা জিজ্ঞেস করলে সে বললঃ আমার সমস্ত শরীরে প্রচন্ড ব্যাথ্যা, পৃথিবীতে তার কোন আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব নেই। সে বন্ধু-বান্ধব এবং সহযোগিহীন তাই জনবসতির বাহিরে মসজিদে এসে জীবনের শেষ সময় কাটাচ্ছে। ইবনে হুবাইরা তাকে শান্তনা দিল এবং তাকে বলল, তার কি ভাল লাগে? রুগী তার দিকে তাকিয়ে বললঃ যে যদি একটু আঙ্গুর পেতাম কারণ আমার মনের চাহিদা যে মৃত্যুর পূর্বে মন ভরে আঙ্গুর খাই । ইবনে হুবাইরা তার মনের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন যে আঙ্গুর খাওয়ার আশা করছে; কিন্তু আঙ্গুর কোথায় পাওয়া যাবে? আমরা তো জনবসতি থেকে অনেক দূরে, বাজারও দূরে, আর আমার নিকট কোন দীনার নেই; কিন্ত এই রুগী এবং তার মনোবাসনা ৷ সে মনে মনে বললঃ আঙ্গুর পেতে একটু চেষ্টা করতে বাধা কোথায় । শেষ সময়ে এক ব্যক্তির মনোবাসনা হতে পারে যে এর দু‘আর বরকতে আমার 185 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।