আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

মুক্ত করালাম এবং সম্মান করলাম । সে একদিন আমার গ্রাম আদদুরের এক রাস্তায় বসেছিলাম আমার হাতে ফিকহের একটি বই ছিল যা পাঠে আমি অন্যমনস্ক ছিলাম তখন এ ব্যক্তি একটি বাহুর অংশ নিয়ে এসে আমাকে বললঃ এটা বহন করে আমার সাথে চল, আমি তাকে বললামঃ আমি শ্রমিক নই, আর আমি কোন ভারী কাজও করি না। একথা শুনে সে স্বজোরে আমার মুখে এক থাপ্পর মারল যার .ফলে আমার চক্ষু নষ্ট হয়ে গেল। আমি তাকে এই দুরাবস্থায় দেখে বদলা না নিয়ে অনুগ্রহ করলাম । একদিন এক তুর্কী সিপাহী তার অফিসে প্রবেশ করল তখন তিনি তার বডিগার্ডদেরকে বললেনঃ তাকে বিশ দিনার দিয়ে বাহির থেকেই ফেরত পাঠিয়ে দাও। দেখ সে যেন দ্বিতীয়বার আমার অফিসে প্রবেশ করতে না পারে। অতপর তিনি তার আশে পাশে বসে থাকা লোকদেরকে বললেনঃ একদা আমার গ্রাম আদদুরে এক ব্যক্তি নিহত হল তখন তুর্কী সিপাহীরা এসে আমাকে সহ সমস্ত গ্রাম বাসীকে তাড়িয়ে নিয়ে চলল । এ যে সিপাহী এখনই গেল আমরা তার নিয়ন্ত্রণে ছিলাম। সে আমাদের হাত পিছনে বেধে নিজে ঘোড়ায় আরোহণ করে আমাদেরকে তার আগে চলার নির্দেশ দিল। পথিমধ্যে আমার সাথীরা তাকে টাকা দিতে লাগল, যে টাকা দেয় সে তাকে ছেড়ে দেয়; কিন্তু আমার নিকট নিজেকে মুক্ত করানোর মত কিছু ছিল না। সে তখন আমাকে নির্দয়ভাবে মারল আসরের নামাযের সময় হয়ে গেল, আমি নামাযের জন্য অনুমতি চাইলাম তাতো পেলামই না বরং উল্টো গালি শুনতে হল । আর আজ অবস্থা কিভাবে পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ আমাকে তার উপর বিজয়ী করেছেন। আমি চাইলে তার কাছ থেকে বদলা নিতে পারি; কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম । মন্ত্রী হওয়ার ঘটনা ছিল এমন যে, সে অন্ত্যন্ত নিরীহ ও দরিদ্র পরিবারে জন্গরহণ করেছিলেন। যার অবস্থা ছিল আদ্দূর গ্রামে, বংশের লোকেরা কৃষি কাজ করত । কৃষিকাজের মাধ্যমে যা কিছু পেত তা দিয়েই হাসি-খুশীভাবে সময় কেটে যেত । জ্ঞান অর্জন বা জ্ঞান দানের আগ্রহী লোক সেখানে তেমন ছিল না; কিন্তু ইয়াহইয়া বিন মুহাম্মাদ বিন হুবাইরার অবস্থা ছিল আলাদা, সে শৈশবকাল থেকেই বুদ্ধিমান ছিল, জ্ঞান অন্বেধী ছিল, আলেম উলামাদের সাথে চলত তাদের সাথেই বেশির ভাগ সময় কাটাত, তাদের মুখে যা শুনত তা স্মরণ রাখত এবং লিখে রাখত । মুখস্ত শক্তি ছিল প্রখর, অত্যন্ত ভদ্র ছিল। কবিতা ও সাহিত্যিকতায়ও তার যথেষ্ট Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।