নেতৃত্ব মেনে নিল । তিনি উমাইয়া যুগের প্রতিনিধিদেরকে হটিয়ে নিজের বিশ্বস্ত লোকদেরকে প্রতিনিধি নিয়োগ করলেন । আব্দুল্লাহ বিন যুবাইর (রাষিআল্লাহু আনহু) রাষ্ট্র পরিচালনা বেশি দিন চলে নাই । শাম দেশে তখনও উমাইয়াদের সরকার ছিল। তারা তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য চেষ্টা করতে থাকল । অতপর মিশরবাসীকে সাথে নিয়ে ইরাকে হামলা করল । এদিকে আব্দুল্লাহ বিন যুবাইর (রাখিআল্লাহু আনহু) তার ভাই মুসআবের স্থলে তার ছেলে হামযাকে ইরাকের গভর্ণর বানালেন। উভয় দলের মাঝে যুদ্ধ হল । উমাইয়ারা বিজয়ী হল এবং মুসআব শহীদ হল । এরপর আস্তে আস্তে হেজাষ ব্যতীত অন্যান্য এলাকা উমাইয়ারা নিজেদের দখলে নিতে লাগল । অতপর তারা মক্কা মুকাররমাকে হস্তগত করার জন্য ৭২ হিজরীতে হাজ্জাজ বিন ইউসুফ দুই হাজার সৈন্য সাথে করে নিয়ে আসল । সে মানুষকে লোভ দেখানো ছাড়াও ধমক ও শক্তি দেখাতে লাগল এবং আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু)-এর সাথীগণ আস্তে আস্তে হাজ্জাজের সাথ দিতে লাগল । এমন কি পবিত্র কা'বার দিকেও কামান তাক করানো হল। আব্বুল্পাহ (রাযিআল্লাহু আনহু) কে তার (হাজ্জাজের) অনুসরণের জন্য বাধ্য করা হল। তার সম্মানিত মা আসমা (রাষিআন্পাহু আনহা) ৯২ বছর বয়স্কা ছিলেন তখন অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি তার মায়ের পরামর্শ চাইলেন তখন তিনি যে উত্তর দিয়েছিলেন তা ইতিহাসে সোনালী অক্ষরে খচিত হয়েছে । ইবনে যুবাইর আরয করল আম্মা! আমার আত্মীয় স্বজন এবং প্রিয়জনরা আমার সাথে ধোকাবাজী করেছে। তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন সামান্য কয়েকজন আছে পরাজয় নিশ্চিত আমি কি করতে পারি? আসমা (রাযিআল্লাহু আনহা) উত্তরে বললেনঃ আমার প্রিয় সন্তান! যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করে থাক এবং বুঝ যে, তুমি সত্যের উপর আছ তাহলে তোমার শহীদ সাথীদের সাথী হও এবং দুশমনের সামনে মাথা নত করবে না। আর যদি তুমি দুনিয়া প্রাপ্তির জন্য যুদ্ধ করে থাক তাহলে তোমার মত ভ্রান্ত আর কেউ নেই যে, নিজের সাথীদেরকে অন্যায় ভাবে মেরেছ। আর যদি তুমি বল যে, আমি সত্যের উপর ছিলাম; কিন্তু সাথীরা শহীদ হয়ে যাওয়ায় এবং আমার সাথে ধোকাবাজী করে আমাকে ছেড়ে চলে যাওয়ায় আমি দূর্বল হয়ে গেছি তাই স্বীয় ভূমিকা পরিবর্তন করছি। তাহলে তা দ্বীনদার লোকদের পরিচয় নয়। এমন জীবনের চেয়ে মৃত্যু পথের যাত্রী হওয়া অনেক উত্তম । 181 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।