আৰু সুফিয়ান বললঃ একথাতো আমিও শুনেছি । ইহুদী আলেমঃ যে ব্যক্তি নবুয়তের দাবীদার তার চাচা এখানে কে? আবু সুফিয়ানঃ আমিই তার চাচা । ইহুদী আলেমঃ তুমি কি এ নবুয়তের দাবীদারের পিতার ভাই? আবু সুফিয়ানঃ হ্যা । ইহুদী আলেমঃ এ নবুয়তের দাবীদারের অবস্থা সম্পর্কে আমাকে অবগত কর । আবু সুফিয়ানঃ এ প্রশ্ন তুমি আমাকে করো না, কেননা আমি কোন দিন চিন্তাও করি নাই যে, আমার ভাতিজা এ ধরনের দাবী করবে। আমি তাকে দোষারূপ করছি না তবে একথা অবশ্যই ঠিক যে তার চেয়ে উত্তম কেউ নেই । ইহুদী আলেমঃ তাহলে তো তাকে আঘাত করা ঠিক হবে না, আর ইহুদীদেরও এতে কোন সমস্য না হওয়াই উচিত ৷ আব্বাস বিন আব্দুল মুত্তালিব (রাযিআল্লাহু আনহু) বলেনঃ যখন আমি আবু সুফিয়ান এবং ইহুদী আলেমের কথাবার্তার কথা শুনলাম, তখন আমার ক্রোধ বৃদ্ধি পেল, তাই দ্বিতীয় দিন আমি এ বৈঠকে গিয়ে বসলাম, যেখানে আবু সুফিয়ান এবং ইহুদী আলেম বসেছিল । আমি ইহুদী আলেমকে বললামঃ আমি শুনেছি যে, তুমি আমাদের মাঝে নবুয়তের দাবীদারের চাচা সম্পর্কে জিজ্ঞেস করেছ । তখন আবু সুফিয়ান বলে উঠল যে, সে তার চাচা হয়। সে (আবু সুফিয়ান) তার আপন চাচা নয় বরং তার পিতার চাচাত ভাই । অবশ্য আমি তার চাচা এবং তার পিতার আপন ভাই । ইহুদী আলেম জিজ্ঞেস করলঃ সত্যিই কি তুমি নবুয়তের দাবীদারের পিতার আপন ভাই? আমি বললামঃ হ্যা । আমি তার পিতার আপন ভাই । তখন এ ইহুদী আলেম আবু সুফিয়ানের দিকে ফিরে বললঃ একি সত্য? আবু সুফিয়ান বললঃ হ্যা । অতপর আমি (আব্বাস) বললামঃ তুমি আমার ভাতিজা সম্পর্কে আমার কাছে থেকে যা কিছু জানতে চাও জান । আর হ্যা আমি যদি তার ব্যাপারে কোন মিথ্যা [191 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।