এদিকে বাদশাহ জুরজীর ঘোড়ায় চড়ে দাসীদের দ্বারা বেষ্টিত ছিল দুই দাসী তাকে মুযুরের পাখা দিয়ে বাসাত করছিল হঠাৎ আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) সামনে আসল, বাদশাহ ভীত সন্ত্রস্ত হয়ে হয়ে ঘোড়াকে উত্তেজিত করল; কিন্তু তার সামনে ছিল ইবনে যুবাইর (রাযিআল্লাহু আনহু) সে বর্শা নিক্ষেপ করল আর তা গিয়ে লাগল তার পিছনে ফলে সে মাটিতে লুটিয়ে পড়ল । আর সে লাফ এদিকে তার সাথীরা দুশমনদেরকে ধা ধা লাগিয়ে দিল। তারা বর্শায় তাদের বাদশাহর মাথা দেখে সাহস হারিয়ে ফেলল এবং ময়দান আল্লাহর সিংহদের দখলে চলে আসল । এতিহাসিকগণ জরজীর বাদশাহ সম্পর্কে লিখেন যে, সে যুদ্ধের পূর্বে ঘোষণা দিয়েছিল যে, “যে ব্যক্তি মুসলমানদের প্রধান সেনাপতির অর্থাৎ আব্দুল্লাহ বিন সা'দকে কতল করে তার মাথা এনে দিবে, আমি তার সাথে আমার মেয়ে বিয়ে দিব এবং তাকে এক লক্ষ দিনার পুরস্কার দিব । এ ঘোষণার পর আব্দুল্লাহ বিন সা'দ (রাযিআল্লাহু আনহু) হেফাজতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল; কিন্তু যুবাইর (রাধিআল্লাহু আনহু) সুক্ষ্ম বুদ্ধি এ পরামর্শ দিল যে, সৈন্যদের মধ্যে ঘোষণা দেয়া হউক যে, যে ব্যক্তি জরজীরের মাথা এনে দিবে তার সাথে ওর মেয়েকে বিয়ে দেয়া হবে এবং তাকে পুরস্কার হিসেবে এক লক্ষ দিনার দেয়া হবে। কোন কোন বর্ণনায় এসেছে যে, জরজীরকে হত্যা করার পর প্রধান সেনাপতি স্বীয় অঙ্গীকার পূরণ করতে চেয়ে ছিল; কিন্তু আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) বললঃ আমি আল্লাহর সম্তষ্টির জন্য জেহাদ করেছি পার্থিব লোভে নয়। ধন-সম্পদ আমার দরকার নেই । তিনি আফ্রিকা বিজয় ব্যতীত আন্দুলুস, কুসতুন তুনিয়ার বিজয়েও অংশগ্রহণ করেছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইতিহাস এমন একদিনও প্রত্যক্ষ করেছে যে, ইয়াজীদ বিন মুআবিয়া (রাযিআল্লাহু আনহু) মৃতুর পর সে তার ছেলে ২য় মুআবিয়াকে খলীফা নির্ধারণ করে। সে তখন ১৮ বছর বয়সের এক দুর্বল বালক ছিল এবং খুব দ্রুত কাউকে খলীফা নির্ধারণ করা ব্যতীত ইন্তেকাল করে। এ মুহূর্তে আব্দুল্লাহ বিন যুবাইরের জন্য ময়দান খালী ছিল। মক্কার লোকেরা যখন বায়াত করলো তখন হেজাযের অধিবাসীরাও তা মেনে নিল। এদিকে এ খবর মদীনায় পৌছলে ওখানকার অধিবাসীরাও তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।