আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

সে পেয়ালা নিয়ে ঘর থেকে বের হল হাতে পেয়ালা নিয়ে চিন্তা করছিল যে এ হল আল্লাহর রাসূলের পবিত্র রক্ত, এটা মাটিতে ফেলে দিব? না তা হতে পারে না। আর সে তখন হঠাৎ করে এক আশ্চর্যজনক সিদ্ধান্ত নিল যে, পেয়ালা মুখে লাগিয়ে তা পান করে নিল । ফেরার পর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞেস করলেনঃ আব্দুল্লাহ! রক্ত কোথায় ফেলেছ? বললঃ আল্লাহর রাসূল! এমন স্থানে রেখেছি যেখানে আল্লাহ ব্যতীত আর কেউ তা দেখতে পাবে না । বললেনঃ মনে হচ্ছে তুমি তা খেয়ে নিয়েছ? সে ইতিবাচক মাথা ঝুকাল । এক বর্ণনা অনুযায়ী রাসূল (সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ যার রক্ত আমার রক্তের সাথে মিশে গেছে তার উপর জাহান্নামের আগুন হারাম ৷ যার রক্তে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর রক্ত মিশে গেছে তার বাহাদূরী, সাহসীকতা, বীরত্ব কেমন হতে পারে। তার প্রকাশ তিনি আফ্রিকায় এমনভাবে করেছেন যে, সুবাইত্বালার যুদ্ধে খিস্টানদের দুর্বল আত্মাসম্পন্ব এক লক্ষ বিশ হাজার সৈন্য ছিল। এদের বিপক্ষে মুসলমান ছিল মাত্র বিশ হাজার দুশমনদের পরিচালনায় ছিল বাদশাহ জুরজীর ৷ যুদ্ধ শুরু হল সংখ্যার দিক থেকে শক্ররা খুব শক্তিশালী ছিল। শব্দের মাধ্যমে দুশমন বাহিনীকে তাদের বাদশাহ উৎসাহিত করছিল । আব্দুন্পাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) চিন্তা করল যে যদি একে খতম করা যায় তাহলে সৈন্যরা শক্তি হারিয়ে ফেলবে । প্রধান সেনাপতি আব্দুল্লাহ বিন সা'দ (রাযিআল্লাহু আনহু)-এর নিকট গিয়ে স্বীয় পরিকল্পনা ব্যক্ত করল এবং বললঃ আমার কিছু সাহসী মৃতুকে মনে নেয়ার মত যুবক প্রয়োজন যারা আমার সাথে থাকবে । যাতে করে আমি তাদের বাদশাহকে হত্যা করতে পারি। বাহ্যত প্রস্তাবটি ছিল আজীব। আব্দুল্পাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) স্বীয় সাথীগণকে নিয়ে অগ্রসর হল । দুশমন বাহিনী মনে করল যে, তারা হয়ত বা সন্ধি করার জন্য বাদশাহর নিকট যাচ্ছে তাই তারা রাস্তা ছেড়ে দিল । |, সুবাইত্বালাহ আফ্রিকার একটি শহরের নাম । এঁতিহাসিকগণ বলেনঃ এ ছিল রোমের বাদশাহ জুরজীরের শহর । 179 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।