প্রত্যেক দিন সকালে লড়াই হত উভয় দল মুখামুখী হত এবং দুপুর পর্যন্ত লড়াই চলত ততক্ষণে উভয় প্রান্তের যুদ্ধারাই ক্লান্ত হয়ে যেত তখন যুদ্ধ আগামী দিনের জন্য মুলতবী করা হত । আবার পরের দিন নতুন করে যুদ্ধ শুরু হত । আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) বয়স তখন ২৭ বছর ছিল। প্রধান সেনাপতির কক্ষে গ্রুপ লিডারদের মিটিং চলছে। প্রত্যেকে নিজ নিজ পরামর্শ দিচ্ছে । আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু)-এর পালা আসলে তিনি বললেনঃ আমি আপনার কর্মপদ্ধতির সাথে একমত হতে পারছি না যে, আপনি অর্ধ দিবস যুদ্ধ কেন করেন? পূর্ণ দিবস যুদ্ধ হওয়া দরকার ৷ তিনি উত্তরে বললেনঃ সেন্যরা ক্লান্ত হয়ে যায়, তাদের আরামের প্রয়োজন হয় । আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) বললেনঃ কখনও নয়। দুশমনকে ক্লান্ত হতে দিন, তাদের উপর পূর্ণ দিবস আক্রমণ করুন যাতে করে তারা পরাজিত হয়ে যায়। প্রধান সেনাপতি বললেনঃ আপনার কি চিন্তা? আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) বললেনঃ সৈন্যদেরকে দুইভাগে ভাগ করা হউক এক দল সকাল বেলা যুদ্ধ করবে এবং দুপুর পর্যন্ত যুদ্ধ করতে থাকবে, আর অন্য দল তখন আরাম করবে। দুপুরের সময় কল্পনাতীত ভাবে সতেজ সৈন্যদল অগ্রসর হবে এবং ক্লান্ত সৈন্যরা পিছনে চলে আসবে। এভাবে একদিনেই যুদ্ধ শেষ হয়ে যাবে। প্রধান সেনাপতি কামান আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু)-এর হাতে দিয়ে দিল, পরের দিন কর্মপদ্ধতি অনুযায়ী যুদ্ধ শুরু হল, শত্রুরা দুপুরের সময় ফিরার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে সতেজ সৈন্য দল অগ্রসর হয়ে দুশমন বাহিনীকে পদদলিত করে রেখে দিল । আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) অত্যন্ত সাহসী বাহাদৃূর নির্ভীক ছিলেন। শরীর অত্যান্ত শক্তিশালী ছিল। এর কারণ বর্ণনা করতে গিয়ে এতিহাসিকগণ বলেনঃ একদা রাসূল (সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম) সিঙ্গা লাগালেন, রক্ত একটি বাটিতে জমা ছিল। আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) পার্শ্বেই ছিলেন তিনি বললেনঃ আব্দুল্লাহ! এই রক্তটা বাহিরে এমন স্থানে পুঁতে রেখ যেখানে কেউ তা দেখতে পাবে না। 178 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।