আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

ইবাদত ও (৩) সাহিত্যিকতা ৷ সুবক্তা ছিলেন আর কেনইবা এমন হবে না তার পেটে প্রথম খাবার ছিল রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মুখের থুথু মোবারক । উপস্থিত বুদ্ধি এত তীক্ষ্ম ছিল যে, একবার বাচ্চাদের সাথে খেলতেছিলেন আর এঁ দিক দিয়ে উমর (রাযিআল্লাহু আনহু) অতিক্রম করছিলেন। অন্যান্য বাচ্চারা তাকে দেখে দ্রুত পালিয়ে গেল কিন্তু সে তার যথা স্থানে দাড়িয়ে থাকলেন । উমর (রাযিআনল্লাহু আনহু) জিজ্ঞেস করলেন । তুমি অন্যদের মত কেন চলে গেলে না? আব্দুল্লাহ উত্তরে বললেনঃ আমি কোন অন্যায় করি নাই যে, আপনার ভয়ে পালিয়ে যাব। আর রাস্তা ও সংকীর্ণ নয় যে, আপনার জন্য রাস্তা ছেড়ে দিয়ে চলে যাব৷ তখনও সে ছোটই ছিল । এক বর্ণনানুযায়ী স্বীয় পিতার কথায় মদীনার বাচ্চাদেরকে একত্রিত করে বললঃ বড়রা যেমন আল্লাহর রাসূলের হাতে বায়াত করছে আমরা ছোটরা কেন করব না? সে অন্যান্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে নবুবীতে প্রবেশ করল । আল্লাহর রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) স্নেহ সুলভ দৃষ্টিতে তাকালেন; সে বললঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমরা আপনার নিকট বায়াত হওয়ার জন্য উপস্থিত হয়েছি। অন্যান্য বাচ্চারাতো দূরে সরে গেছে অথচ সে সেখানেই দাড়িয়ে আছে। তিনি বললেনঃ তোমার হাত বাড়াও, আর আব্দুল্লাহ বিন যুবাইর নানার হাতে হাত রাখল তিনি অত্যন্ত মুহাব্বতের এবং স্গেহের সাথে জড়িয়ে ধরলেন এবং বললেনঃ “০1১৷:০৷০:৷"এর শাব্দিক অর্থ হয় তুমি তোমার বাপের বেটা মূলতঃ উদ্দেশ্য হলঃ তোমার মধ্যে তোমার বাবার গুণাবলি পুরোপুরি রয়েছে। আর পিতাই বা কে যে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পাম)-এর ফুফুর ছেলে। রাসূলের হওয়ারী (বিশেষ সহচর), জার্বাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীর মধ্যে একজন । আব্দুল্লাহর উপাধি ছিল, হামামাতুল মাসজিদ (মসজিদের কবুতর) আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) জীবনের অসংখ্য ঘটনা রয়েছে; কিন্তু তার পরিচালনা শক্তি তখন স্পষ্ট হয়েছে যখন উসমান বিন আফফান (রাষিআনল্লাহু আনহু) একটি ক্ষুদ্র সৈন্যদলের সেনানায়ক করে আফ্রিকায় পাঠালেন। সে সময় সেনানায়ক ছিলেন উসমান (রাযিআল্লাহু আনহু)-এর দুধ ভাই আব্দুল্লাহ বিন সা'দা বিন আবু সারহ (রাষিআল্লাহু আনহু) । 177 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।