আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহু আকবার ধ্বনি এত জোরে উচ্চারিত হতে লাগল যে মদীনা কেঁপে উঠল । কেননা এর মাধ্যমে ইহুদীদের প্রচার প্রপাগান্ডা নিষ্ফল হয়ে গেল ।' আসুন হিজরতের পর প্রথম নবজাতক সম্পর্কে কিছুটা অবগত হই ৷ তার নাম ছিল আব্দুল্লাহ, বংশ ধারা হলঃ যুবাইর বিন আওয়াম বিন খুওয়াইলিদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাই। উম্মুল মুমেনীন খাদীজা বিনতে খুওয়াইলিদ (রাযিআল্লাহু আনহা) আব্দুল্লাহর (রাষিআল্লাহু আনহু) পিতা যুবাইর বিন আওয়াম (রাযিআল্লাহু আনহু) এর আপন ফুফী ছিল। আর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ফুফী সাফীয়া বিনতে আব্দুল মুত্তালিব যুবাইর বিন আওয়াম (রাযিআল্লাহু আনহু)-এর মা এবং আব্দুল্পাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহুমা)-এর দাদী ছিলেন। যিনি প্রথম শ্রেণীর মুসলমানদের অন্তর্ভুক্ত ও অনেক সাহসী মহিলা ছিলেন। তিনি কবিতা লিখতেন আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) মা আসমা বিনতে আবু বকর সিদ্দাক (রাষযিআল্লাহু আনহা) ছিলেন। সে প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ কারিনী এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্তা মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন। হিজরতের ঘটনায় তার ভূমিকার কথা সকলেরই জানা ৷ তার খালা উম্মুল মুমেনীন আয়েশা (রাযিআল্লাহু আনহা) এবং নানা আবু বকর সিদ্দীক (রাযিআল্লাহু আনহু) যে নবীগণের পর উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। এত উন্নৃত বংশে জন্ম নেয়ার সৌভাগ্য কম লোকেরই হয়ে থাকে। আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) পিতা-মাতা উভয়ের দিক থেকেই সন্থান্ত বংশের লোক ছিলেন। আয়েশা সিদ্দাকা (রাযিআল্লাহু আনহা) তাকে খুবই মুহাব্বত করতেন যখন সে একটু বড় হয়েছে তখন তাকে স্বীয় বোনের কাছ থেকে নিয়ে নিয়েছেন এবং নিজেই তার লালন-পালন করেছেন। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কথানুযায়ী নিজেকে উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন । আর এই হল আববুল্পাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) সে বুদ্ধিমত্্া, বক্তা, উপস্থিত বুদ্ধি, আল্লাহ ভীরুতা, তীরান্দাজ, তলোয়ার চালনা এবং বাহাদুূরীতে ছিলেন অন্যান্য । উসমান বিন ত্বালহা (রাযিআল্লাহু আনহু) বলেনঃ আব্দুল্লাহ বিন যুবাইর (রাযিআল্লাহু আনহু) তিনটি বিষয়ে অতুলনীয় ছিলেনঃ (১) সাহসীকতা (২) |. সিয়ার আলামুন নুবালা-৩/৩৬৫ পৃষ্ঠা । 176 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।