আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম নবজাতক মদীনার ওলি-গলিতে অস্বাভাবিক ভীড় ছিল। সাহাবাগণের একদল খুব জোড়ে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছিল । একে অপরকে মোবারকবাদ দিতে দিতে (রাযিআল্লাহু আনহু) ৷ আল্লাহ তায়ালা ইহুদীদেরকে ধ্বংস করুন! সে দিন তাদের সমস্ত কল্পনা বিফলে পর্যবসিত হয়েছিল। তারা পরস্পরে কথা বলতে বলতে যাচ্ছিল । আবু বকর সিদ্দাক (রাযিআল্লাহু আনহু) আজ অপূর্ব আনন্দ উপভোগ করছিলেন, তিনি ছিলেন সে দিন মানুষের মধ্যমণি । আজই তিনি প্রথমবারের মত নানা হওয়ার মর্যাদা লাভ করলেন । মসজিদে নববীতে পৌছার পর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর চেহারাও খুশীতে হাস্যোজ্জ্বল ছিল। এদিকে আসমা (রাযিআল্লাহু আনহা) স্বীয় নবজাতককে রাসূল (সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম)-এর কোলে তুলে দিলেন। তিনি খেজুর চেয়ে নিয়ে স্বীয় মুখে নিয়ে তা চিবালেন অতপর বাচ্চার মুখে নিজের থুতু দিলেন আর এ বাচ্চার নাম রাখলেন আব্দুল্পাহ । এভাবেই এ বাচ্চার পেটে সর্বপ্রথম যা প্রবেশ করেছিল তা ছিল রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- এর থুতু মোবারক । সচরাচর তো বনু সন্তানই জন্মগহণ করে এবং আনন্দ উল্লাস করা হয়; কিন্তু এ বাচ্চার এদিক থেকে বিশেষত্ব লাভ করেছিল যে, হিজরতের পর সেই ছিল প্রথম মুসলমান নবজাতক । যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর হিজরত করে মদীনায় আসলেন তখন ইহুদীরা গুজব ছড়িয়ে দিল যে, তাদের জ্যোতিষীরা মুসলমানদের উপর যাদু করেছে। ফলে তাদের কোন বাচ্চা জন্মগ্রহণ করবে না। আর আল্লাহর কি ইচ্ছা যে, এতদিন পর্যন্ত কোন সন্তান জন্মগ্রহণ করে নাই । আর যদি দু একজন হয়েছে তাও তা মৃত্যুবরণ করত । এতে করে ইহুদীদের আনন্দ করারও একটি সুযোগ হয়ে গেল । সে সময় আবু বকর সিদ্দীক (রাযিআল্লাহু আনহু) এর মেয়ে আসমা হিজরতের কষ্ট স্বীকার করে মক্কা থেকে কোবায় এসে পৌছলেন। তিনি তখন সন্তান সম্ভাবনা ছিলেন। কোবায় পৌছার পর তার গর্ভ থেকে এক সুন্দর সন্তান জন্গ্রহণ করল । এ সন্তান জন্মঘহণের পর অস্বাভাবিক আনন্দ সেখানে উদযাপিত হয়েছিল। 115 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।