আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

মানুষকে দ্বীন শিক্ষা দিতেন । সেখানে বড় বড় উলামাগণ অংশগ্রহণ করতেন। রাবীয়া বললঃ আমি তোমাকে অবশ্যই বাদশাহ নিকট নিয়ে যাব। এদিকে ফাররুখ ও বলতেছিল যে, আল্লাহর কসম! তোমার ফায়সালা এখন বাদশাহর নিকটই হবে। তুমি আমার স্ত্রীর নিকট অবস্থান করছ। গন্ডগোল বৃদ্ধি পেতে থাকল; কিন্তু ফাররুখের রাগ ছিল না । ইতিমধ্যে ইমাম মালেক (রহঃ) এসে পৌছে গেল । মানুষ তার সামনে এদিক সেদিক চলে গেল । তিনি সামনে এসে বয়স্ক লোকটিকে বললঃ এ ঘর নিঃসন্দেহে তোমার নয়। তোমার ঘর অন্য কোথাও হবে। ফাররুখ বললঃ না, এটাই আমার ঘর আমার নাম ফাররুখ ইতিমধ্যে তার স্ত্রী স্বীয় স্বামীর কণ্ঠ চিনতে পারল এবং ভিতর থেকে বের হয়ে আসল ও বললঃ ওহে! এতো আমার সম্মানিত স্বামী । আর এ রাবীয়া তার ছেলে সে জেহাদে যাওয়ার কয়েক মাস পর এ ছেলে জন্মঘহণ করেছে। সে তো তার ছেলেকে দেখেও নাই । এখন যখন উভয়ে বুঝতে পারল যে, তারা বাপ-বেটা তখন একে অপরের সাথে কোলা-কুলি করল এবং অজ্ঞাত স্বরে আনন্দে কাদতে লাগল । এরপর সে ঘরে প্রবেশ করে বসল এবং বার বার স্ত্রীকে জিজ্ঞেস করতে থাকলঃ এই আমার ছেলে? ওহে! এতো বড় হয়ে গেছে। স্ত্রী বললঃ হ্যা এই তোমার ছেলে কলিজার টুকরা ৷ একটু বিশ্রাম নিয়ে সমস্ত খবরা-খবর নেয়ার পর ফাররুখ তার স্ত্রীকে বললঃ তোমার কি স্মরণ আছে যে, আমি সফরে যাওয়ার সময় তোমাকে কিছু সম্পদ দিয়ে গিয়েছিলাম? তা কোথায় বা কোথায় খরচ করেছ। তার স্ত্রী বলতে লাগলঃ আমি তা মাটির নিচে রেখে দিয়েছি। কয়েক দিন পর্‌ বের করব । কিছুক্ষণ পর রাবীয়ার মা তার স্বামীকে বললঃ যাও মসজিদে রাসূলে গিয়ে নামায পড়ে আস । ফাররুখ তখন মসজিদে এসে নামায আদায় করে। মসজিদের এক পার্শ্বে দেখল ইসলামী শিক্ষা গ্রহণের জন্য তৎকালীন সময়ের বড় বড় উলামাগণ বসে আছেন আর এক যুকব তাদেরকে শিক্ষা দিচ্ছে। ফাররুখ এঁ স্থানে এসে দীড়াল এবং যুবককে দেখতে থাকল । এঁ দিন রাবীয়া তার অভ্যাস বহির্ভুতভাবে মাথাকে বেশি ঢেকে রেখে ছিল টুপি এমনভাবে পড়াছিল যে, চেহারা দেখা যাচ্ছিল না। তার পিতা ফাররুখ সন্দেহের মধ্যে পরে গেল যে, একি আমারই ছেলে নাকি? সে যাচাইয়ের জন্য ওখানে বসা এক লোককে জিজ্ঞেস করলঃ এ যুবক যে পড়াচ্ছে কে সে? সে বললঃ এ হল রাবীয়া বিন আবু আব্দুর রহমান । ফাররুখ তখন বলতে লাগল । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।