আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

ত্রিশ হাজার দীনারের সন্তান মদীনাতুর রাসুলে অবস্থানকারী, জিহাদের জন্য সীমাহীন আগ্রহী, আন্তরিক ছিল তার নাম ফাররুখ ৷ ঘটনাটি বনি উমাইয়া যুগের খোরাসানের সীমাস্তসমূহে জিহাদ চলছিল । ফাররুখ জিহাদে যাওয়ার নিয়্যত করেছে । স্ত্রীর সাথে পরামর্শ করেছে নেককার স্ত্রী বললঃ তুমি তো যাচ্ছ কিন্তু তোমার তো অবশ্যই জানা আছে যে, অল্প দিন পরই তুমি পিতা হতে যাচ্ছ? ফাররুখের জিহাদের আকর্ষণে আকর্ষিত ছিল। সে কয়েকবার যুদ্ধে অংশগ্রহণ করেছিল । সে তার স্ত্রীকে জেহাদের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে আলোচনা শুনিয়েছিল এবং বললঃ জীবন-যাপনের জন্য ত্রিশ হাজার দীনার তোমায় দিয়ে গেলাম আমার ফিরে আসা পর্যন্ত এ তোমার জন্যে যথেষ্ট হবে। ফাররুখ জিহাদে গিয়ে ব্যস্ত হয়ে গেল বার বার স্ত্রীর কথা মনে পড়ে; কিন্তু জিহাদের কার্যক্রম দিনের পর দিন বেড়েই চলছিল । সময়টি ছিল ইসলামের বিজয়ের যুগ ৷ মুসলমানরা সমরকন্দ, বুখারা বিজয় করে সামনে অগ্রসর হচ্ছিল । সময়ের প্রতি লক্ষ্য করারও সুযোগ ছিল না। মদীনা থেকে বের হওয়ার পর তাদের মোটামুটি সাতাইশ বছর অতিক্রম হয়ে গিয়েছিল । শেষে একদিন ফাররুখ মদীনায় ফিরল সে তখন অশ্বারোহী ছিল হাতে ছিল বর্শা । এ অবস্থায় ঘরে এসে দরজা নক করল এবং ঘোড়াসহ ঘরের এক প্রান্তে চলে আসল । ভিতর থেকে এক যুবক বের হয়ে এক অপরিচিত লোককে এ ঘরে প্রবেশ করতে দেখে বললঃ হে আল্লাহর দুশমন ৷ বিনা অনুমতিতে আমার ঘরে কিভাবে প্রবেশ করতে চাচ্ছ? ফাররুখ বললঃ আমি তো আল্লাহর দুশমন নই বরং তুমিই আল্লাহর দুশমন ৷ তুমি আমার ঘর ও স্ত্রীর নিকট এসেছ। ঘোড়া থেকে নেমে যুবকের জামার কলার ধরে চিল্লাতে শুরু করল এবং যুবককে ধিক্কার দিতে থাকল । গন্ডগোল শুনে ইতিমধ্যে তার প্রতিবেশিরা এসে জমা হলে গেল । বললঃ কি হয়েছে? উভয়কেই জিজ্ঞেস করল। কোন একজন গিয়ে ইমাম মালেক বিন আনাস (রহঃ) সহ আরো কয়েক জন আলেম কে সংসাদ দিল যে, এভাবে ঝগড়া হচ্ছে। খবর শুনে তারা দৌড়িয়ে আসল । এ যুবক যাকে রক্ষার জন্য উলামা মাশাখেয়গণ ছুটে এসেছেন তার নাম ছিল রাবিয়া আর রায়ী এবং অনেক বড় মাপের আলেম ছিল । মসজিদে নববীতে তিনি 172 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।