কুরআন তিলাওয়াতের ব্যাপারে একটি পরামর্শ সহীহ বুখারীতে আয়েশা (রাযিআল্লাহু আনহা) থেকে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ CE al Cal Slee Vos 7 |e Ete) ENE 7 ৰ c আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল যা সব সময় করা হয় যদিও তা পরিমাণে | কম হয় । নিচে একটি পরামর্শ দেয়া হল চেষ্টা করুন এর উপর আমল করার জন্য পবিত্র কুরআন ত্রিশ পারা। আর প্রত্যেক মাসে ত্রিশ দিন। তাই যদি আমরা প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করি তাহলে প্রত্যেক মাসে কুরআন কারীম একবার খতম করা হবে। এক পারায় মোটামুটি ২০ পৃষ্ঠা যদি আপনি প্রত্যেক নামাযের পূর্বে চার পৃষ্ঠা তেলাওয়াত করেন তাহলে প্রথমে আপনি তাকবীর উলা পাবেন। মসজিদে আগে ভাগে যাওয়ারও অভ্যাসে পরিণত হবে। আর এক পারা খতম করতে কোন কষ্ট হবেনা। আমি এক ভাল লোককে দেখেছি তার টেবিলে কোরআন মাজীদ রাখা আছে। যখন সে এক অফিসে আসে তখন সমস্ত ব্যস্ততা রেখে সে চেয়ারে বসামাত্রই প্রথমে এক দুই পৃষ্ঠা তেলাওয়াত করে। অতপর কোরআন মাজীদ সসম্মানে এক জায়গায় রেখে তার কাজ শুরু করে মেহমানদের দিকে মনযোগী হয়। এভাবে যদি আমরাও এ অভ্যাসে পরিণত করি যে, প্রত্যেক দিন অবশ্যই পবিত্র কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করব । তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের আমল নামায় অসংখ্য নেকী সংগ্রহ করতে পারব এবং আমাদের তা অনুভবও হবে না। এর অনুভব তখনই হবে যখন ন্যায় পরায়ণের পাল্লায় আমাদের নেকীর পাল্লা ভারী হবে এবং আমরা জান্নাতের টিকিট পাব। |, বুখারী-৫৮৬১, মুসলিম-৭৮২। 170 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।