আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস অন্বেষণ আজকে হাদীসসমূহ যেভাবে গ্রস্থাকারে আছে মূলতঃ এটা মুহাদ্দেসীনগণের কঠোর সাধনার ফল । মুহাদ্দেসীনগণ যেভাবে দূর দুরাস্ত সফর করে রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর হাদীসসমূহকে একত্রিত করেছেন পৃথিবীর মানব ইতিহাসে এর দৃষ্টান্ত বিরল । প্রসিদ্ধ তাবেয়ী সাঈদ বিন মুসাইয়্যিব (রহঃ) বলেনঃ এ সত্তার কসম! যিনি ব্যতীত সত্য কোন মাবুদ নেই । আমি একটি হাদীস শিখার জন্য কয়েক দিন ব্যাপী লম্বা সফর করেছি । আবু আলিয়া রফিউদ্দিন বিন মেহরান যে ৯৩ হিজরীতে ইন্তেকাল করেছেন। তিনি বলেনঃ আমরা বসরার অধিবাসী, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাদীসসমূহ লোক মুখে শুনেছি, আমাদের খুব আগ্রহ ছিল যে, হাদীস সরাসরি সাহাবা থেকে শুনব তাই আমরা বসরা থেকে মদীনা পর্যন্ত সফর করেছি এবং সরাসরি সাহাবা (রাযিআল্লাহু আনহুম) থেকে হাদীস শুনেছি । বিন হাম্বল (রহঃ) সম্পর্কে বলেনঃ যে, ইমাম সাহেব ১৬ বছর বয়সে হাদীসের জ্ঞান অর্জন শুরু করেছেন। ১৮৩ হিজরীতে কুফা আগমন করেন অতপর এঁ বছর তিনি ইমাম সুফিয়ান বিন ওয়াইনার নিকট ইলমে হাদীস শিখার জন্য মক্কা মুকাররামায় সফর করেন এবং প্রথমে হজ্জও করেছেন। অতপর ১৮৭ হিজরীতে ইমাম আব্দুর রাজ্জাক থেকে জ্ঞান অর্জনের জন্য সানয়া (ইয়ামান) অভিমুখে রওয়া করেন। এ সফরে ইয়াহইয়া বিন মুঈন ও তার সাথে ছিল । (আল্লাহ তাদের প্রতি রহম করুন৷) Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।