থাপ্পর মারার প্রতিফল ইমাম বুখারী এ ঘটনাটি স্বীয় ইতিহাস গ্রস্থে মুহাম্মাদ বিন সিরীন থেকে বর্ণনা করেছেন। আমি বায়তুল্লাহর ত্বাওয়াফ করছিলাম তখন এক ব্যক্তিকে দেখলাম সে দুআ করতেছে এবং বলছেঃ হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা কর; কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে ক্ষমা করবে না। আমি তাকে বললামঃ হে আল্লাহর বান্দা! চিন্তা করে দেখ যে তুমি বায়তুল্লায় কি বলছ, তুমি এমন কি পাপ করেছ যে, তুমি আল্লাহর নিকট নিরাশ হচ্ছ? বললঃ শোন! আমি উসমান (রাযিআল্লাহু আনহু)-এর শত্রুদের একজন । আমি বিদ্রোহীদের সাথে ছিলাম । তাই আমি নিয়ত করেছিলাম যে, আমি যদি সুযোগ পাই তাহলে উসমান (রাধিআল্লাহু আনহু)-এর মুখে (আল্লাহ মাফ করুন) থাক্সর মারব । তার জীবদ্দশায় আমি তা করার সুযোগ পাই নাই । তবে যখন তাকে শহীদ করা হল তাকে কাফন দিয়ে ভেতরে রাখা হল, তখন মানুষ রুমে এসে তার কেউ ছিল না। আমি সুযোগ পেয়ে তার চেহারা থেকে কাপড় সরিয়ে তাকে থাপ্পর মারলাম । তখন আমার ডান হাত শুকিয়ে গেল। ইবনে সিরীন বলেনঃ আমি এ দুর্ভাগারত হাত দেখেছি তা লাকড়ীর মত শুকনা ছিল। Tg) [= Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।