আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

সোনালী পাতা আসল মানাতকে না দেখতে পেয়ে তার খুব চিন্তা হল সে উচ্চ স্বরে বললঃ কে এঁ দুর্ভাগা যে, আমার মা'বুদের সাথে আজ রাতে যুলুম করেছে? তার ছেলে স্বীয় পিতার কন্ঠ শুনতে পাচ্ছিল, শুয়ে শুয়ে সে তা দেখতে পাচ্ছিল; কিন্তু উত্তর দেয়া সে ভাল মনে করে নাই । আমর তার প্রিয় মূর্তীর খোজে বের হয়ে গেল। রাগে কাপতে ছিল । উত্তেজিত হচ্ছিল, ভর ভর করে মনে মনে কথা বলতে এবং মূর্তী খুজতে থাকল ডানে বামে দেখে; কিন্তু মানাত চোখে পরছে না। পাগল হয়ে সামনে গিয়ে দেখছে মানাত ০ তড়াডি চরে তরে ববনিযেকে বের করে ধুয়ে সুগন্ধি মেখে আবারও যথাস্থানে স্থাপন করল । পরের দিন ও মুয়ায বিন আমর এবং মুয়াজ বিন জাবাল (রাযিআল্লাহু আনহুমা) অন্যান্য যুবকদের সাথে মিলে মানাতের সাথে পূর্বের আচরণ করল । প্রভাতে স্বীয় অভ্যাস মুতাবিক আমর মানাতের পূজার এবং সালাম জ্ঞাপনের উদ্দেশ্যে তার রুমে গেল; কিন্তু দেখল যে মানাত সেখানে নাই । কুয়ার দিকে ছুটে গিয়ে দেখছে তার প্রিয় মানাত দুর্গন্ধময় পানিতে পরে হাবুডুবু খাচ্ছে। এ দৃশ্য দেখে তার দুঃখও হল এবং খারাপও লাগল; কিন্তু এরপরও তার মা'বুদ ছিল। তাই তার অন্তরে মূর্তীর মুহাব্বত ছিল। তাই সে দূর্গন্ধযুক্ত কুপ থেকে তাকে বের করল, গোসল করাল এবং সুগন্ধি লাগাল, আবারও যথাস্থানে স্থাপন করল । তখন সে মানাতের কাধে তলোয়ার লটকিয়ে বললঃ মানাত সাহেব । এরপর যদি তোমার নিকট কেউ আসে এবং তোমার সাথে খারাপ আচরণ করে তখন এই তরবারীর সাহায্যে নিজেকে হেফাযত করবে। পরের দিন এ যুবকরা নতুন প্রোগ্রাম করল । তারা মানাতকে উঠিয়ে এক মৃত কুকুরের সাথে রশি দিয়ে বেঁধে তলোয়ার উঠিয়ে রাখল । আর তাকে আবারো দুর্গন্ধযুক্ত কুপে নিক্ষেপ করল । পরের দিন সকালে বৃদ্ধ আমর উঠে সরাসরি মানাতের রুমে গিয়ে দেখছে রুম পূর্বের ন্যায় ফাকা তখন সে এ কুপের দিকে গিয়ে দেখছে মানাত কুকুরের সাথে বাধা অবস্থায় দূর্গন্ধের মাঝে হাবুডুবু খাচ্ছে। তার সাথে তলোয়ার ও নেই । তখন আমরের মাথা ঠিক হল, যখন তার প্রিয় মানাতকে দূর্গন্ধের মাঝে কুকুরের সাথে হাবুডুবু খেতে দেখল তখন সে উচ্চস্বরে 0 0 lo 3 [my] Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।