অক্ষম মূৰ্তী ইয়াসিবে (মদীনায়) তখনও ইসলামের প্রাথমিক পর্যায় ছিল। তখন মূর্তী পূজার রমরমা অবস্থা ছিল । আমর নিব জুমুহ বনু সালমার একজন সরদার ছিলেন। তার মূর্তীও নাম ছিল “মানাত” এ মূর্ত অত্যন্ত মূল্যবান কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল । সুদক্ষ কারিগররা তার সুন্দর করার কোন প্রকার ক্রটি করে নাই । আমর প্রতিদিন শরীরে সুগন্ধি মাখাত। তার সেবা যত্ন করত ৷ তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখত ৷ সকাল-বিকাল তার জিয়ারত করত ৷ যতদূর সম্ভব তার জন্য টাকা-পয়সা ব্যয় করত । সে তার মুহাব্বতে অন্ধ ছিল। একদা আমর বিন জুমুহ অত্যন্ত বিনয়ের সাথে মানতের সামনে দাড়িয়ে প্রথমে তার খুব প্রশংসা করল। তার ফযীলত বর্ণনা করল । অতপর বলতে লাগল মানাত! তুমি তো জান যে, আমাদের এখানে নতুন দ্বীন নিয়ে এক দূত এসেছে। সে ইসলামের প্রচার প্রপাগান্ডা শুরু করেছে, তার একান্ত ইচ্ছা যে, সে আমাদেরকে তোমার কাছে আসা থেকে বাধা দিবে। সে আমাদের অন্তর থেকে তোমার মুহাব্বত মুছে দিতে চায় । আমি তার সাথে যুদ্ধ করতে চাই এবং আমার ইচ্ছা যে, এ ব্যাপারে পরিষ্কারভাবে জানিয়ে দেই । কিন্তু প্রথমে তোমার সাথে পরামর্শ করা ভাল মনে করলাম এরপরে তার সাথে কথা বলব । দয়া করে তুমি আমাকে পরামর্শ দাও যে, আমার কি করা উচিত । মানাত তার কথার কোন উত্তর দিল না। আমর পুনরায় খুব বিনয়ের সাথে বলতে লাগল মনে হচ্ছে তুমি আমার উপর অসন্তুষ্ট হয়েছ, আমি তো কোন ভুল কথা বলি নাই । যা তোমার কাছে খারাপ লাগতে পারে। আচ্ছা যদি তুমি অসম্ভষ্ট হয়ে থাক রাগ মিটে যায় । এদিকে আমরের ছেলে মুয়াজ বিন আমর মুসলমান হয়ে গেছে। মানাতের প্রতি তার পিতার মুহাব্বতের কথা সে জানত । সে তার একান্ত বন্ধু মুয়াজ বিন জাবাল (রাযিআল্লাহু আনহু)-এর নিকট এ ব্যাপারে পরামর্শ চাইল । তারা উভয়েই বনী সালমার যুবক ছিল । তারা উভয়ে মিলে একটি সিদ্ধান্ত নিল, রাতে তাকে কাধে উঠিয়ে বনি সালমার কুপে নিক্ষেপ করল । এ ছিল একটি পরিত্যক্ত কুপ বনি সালমা বংশের লোকেরা এ কুপে ময়লা আবর্জনা ফেলত ৷ Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।