লোকেরা আমার উদারতা দেখে বলে যে, সে প্রয়োজনের চেয়ে বেশি উদারতা প্রকৃতপক্ষে এ ছেলে আমার চেয়েও অনেক বেশি উদার । আব্দুল্লাহ বিন জা’ফর (রাযিআল্লাহু আনহু) এ খাদেমের মালিকের নিকট গিয়ে বললঃ ভাই এ খাদেম আমার নিকট বিক্রি করে দাও । খাদেমের মালিক বললঃ জনাব! আপনি তাকে কেন খরিদ করতে চাচ্ছেন? আব্দুল্লাহ বিন জা’ফর (রাযিআল্লাহু আনহু) তাকে সমস্ত ঘটনা খুলে বললঃ তাই আমার মন চায় যে আমি তাকে ক্রয় করে মুক্ত করে দেই এমন কি এ বাগানও খরিদ করে তাকে উপহার হিসেবে দিয়ে দেই । যাতে করে সে আরামে জীবন- যাপন করতে পারে। এ ছেলের মালিক বলতে লাগলঃ জনাব, আপনি তার একটি মাত্র গুণ দেখে তার উপর দয়া পরবশ হয়ে গেলেন, আমরা তো প্রতিদিনই তার অসংখ্য গুণাবলি প্রত্যক্ষ করি। আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে, আমি আল্লাহর সম্ভষ্টি অর্জনের জন্য এ খাদেমকে মুক্ত করে দিলাম । আর এ বাগান এও আমার পক্ষ থেকে তাকে উপহার হিসেবে দিয়ে দিলাম ৷ Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।