আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

খাদেমের উদারতা আব্দুল্লাহ বিন জা’ফর তৈয়ার (রাষিআল্লাহু আনহু) উদারতায় অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। একদা কোন বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সেখানে এক খাদেমকে দেখতে পেলেন সে বাগানে খেজুর জমা করছে । সাথে সাথে অন্যান্য ছোট খাট কাজও করছে। ছেলেটিকে আব্দুল্লাহ (রাযিআল্লাহু আনহু) এর খুব পছন্দ করলেন । আর তার চাল চলন লক্ষ্য করতে থাকলেন । ইতিমধ্যে বাগানের মালিকের ছেলে এসে পৌছল । তার হাতে দুইটি রুটি ছিল। সে খাদেমকে রুটি দিল আর সে একটু সরে গিয়ে রুটি খেতে বসল । সে দেখল একটি কুকুর তার দিকে এগিয়ে আসছে এবং লেজ নড়াচ্ছে, ছেলেটি একটি রুটি কুকুরের সামনে নিক্ষেপ করল আর কুকুর দ্রুত রুটি খেয়ে ফেলল এবং আবার ছেলেটির দিকে তাকিয়ে লেজ নড়াতে শুরু করল । ছেলেটি দ্বিতীয় রুটিও কুকুরের সামনে নিক্ষেপ করল এবং নিজে উঠে গিয়ে কাজে লেগে গেল। তার এ আচরণ প্রত্যক্ষ করে আব্দুল্লাহ বিন জা’ফর আশ্চার্যান্বিত হল। তার নিকটবর্তা হল এবং বললঃ হে ছেলে! তোমার প্রতিদিনের খাদ্য তালিকা কি? ছেলেটি বললঃ এই তো যা আপনি দেখলেন ৷ আব্দুল্লাহ (রাযিআল্লাহু আনহু) বললঃ তুমি তোমার দু'টি রুটি কেন কুকুরকে দিয়ে দিলে? ছেলেটি বললঃ জনাব! আমাদের এ এলাকায় কুকুর নেই আমার মনে হয় ক্ষুধার তাড়নায়ই এ কুকুরটি এখানে এসেছে। তাই আমি তাকে আমার চেয়ে অগ্রাধিকার দিয়ে নিজের রুটি তাকে দিয়ে দিয়েছি । আব্দুল্লাহ জিজ্ঞেস করলঃ তুমি আজ রাত কিভাবে কাটাবে? সে বললঃ আজ রাতে ক্ষুধার্তই থাকব । আব্দুল্লাহ (রাযিআল্লাহু আনহু) নিজে নিজে বললঃ ES ERAT ERAT LET EE ER EA ক! P| AD I. > ENA —" mh [*}) CC Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।