হাজ্জাজঃ ছেলে! আমি তোমাকে এক লক্ষ দিরহাম পুরস্কার হিসেবে দেয়ার জন্য নির্দেশ দিয়েছি, তুমি যে কুবাক্য ব্যবহার করেছ তা আমি এজন্য ক্ষমা করে দিয়েছি যে, তুমি এখনও ছোট, তোমার মস্তিষ্ক পরিস্কার, তুমি আল্লাহর উপর ভরসাকারী, আর দেখ আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে, তুমি কখনও ক্ষমতাসীন লোকদের সাথে এমন আচরণ করবে না । হতে পারে যে, সে তা সহ্য করবেনা । যেভাবে আমি তোমাকে ক্ষমা করেছি সে হয়ত এভাবে ক্ষমা করবে না। ছেলেঃ মূলতঃ ক্ষমা তো আল্লাহর হাতে তোমার হাতে নয় এবং কৃতজ্ঞতাও তোমার নয় বরং আল্লাহর জন্য । আর আমি দু'আ করি যে, আমি আর তুমি যেন দ্বিতীয়বার কোথাও মিলিত না হই ৷ ছেলেটি একথা বলে যখন দরবার থেকে বের হচ্ছিল তখন সিপাহীরা তাকে ধরে ফেললঃ কিন্তু হাজ্জাজ তাদেরকে বললঃ যে তাকে ছেড়ে দাও। আমি জীবনে কখনও এর চেয়ে সুসাহিত্যিক, বাকপটু, বাহাদূর ছেলে দেখি নাই। আর ভবিষ্যতেও হয়ত দেখব না । আমার মন বলছে যে, এ ছেলে বেচে থাকে তাহলে নিঃসন্দেহে সে বড় মানুষ হবে এবং সে সমকালের আশ্চার্য বিষয় হবে। এতিহাসিকগণ বলেনঃ এ ছেলে বেশি দিন বেঁচে ছিল না, হয়ত বা হাজ্জাজের নির্দেশক্রমে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। (আল্লাহই ভালো জানেন) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।