এর উদ্দেশ্য কি? তারা বললঃ আপনিই বলুনঃ আল্লাহ্ তোমার চেহারাকে সাদা করুন থেকে তার উদ্দেশ্য হলঃ (5 dl 25) কুষ্ঠ রোগ এবং অন্ধ হওয়ার বদ্দু'আ এবং (IS bl) আমাকে শূলে চড়ানো উদ্দেশ্য । অতপর ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলঃ বল আমি যা বললাম তা কি সঠিক, না সঠিক নয়? ছেলেঃ আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তুমি কত সুক্ষ জ্ঞানী, নিঃসন্দেহে আমার কথার যে ব্যাখ্যা তুমি করেছ তা সত্য এবং এটাই আমার উদ্দেশ্য । হাজ্জাজঃ অত্যন্ত রাগান্বিত হয়ে তার দিকে তাকাল রাগে তার শরীর কীপতে ছিল। বে আদব ছেলে! তোর এত বড় সাহস, তুই আমার সামনে এ ধরণের খারাপ ভাষা ব্যবহার করলি ৷ যাও তাকে নিয়ে গিয়ে কতল কর! দরবার নীরব হয়ে গেল। বার তের বছরের এক মা'সুম বাচ্চা, জ্ঞান বুদ্ধি, বাহাদূরীতে অতুলনীয় । নিহত হয়ে যাবে, উপস্থিত লোকদের করুণা হল। রোকাশী নামী একজন সে হাজ্জাজের খুব স্সেহভাজন ছিল। সে আরজ করল! আমীরের মান-মর্যাদা বৃদ্ধি পাক, এ ছেলে কে আমার দিয়ে দাও । হাজ্জাজঃ আচ্ছা তুমি যদি চাও তাহলে আমি তা তোমাকে দিয়ে দিব; কিন্তু শোন! একথা ঠিক যে, এখন থেকে সে তোমার তবে আমি দুআ করি এর মাধ্যমে তোমার যেন কোন বরকত না হয়। ছেলেঃ আমি বুঝতেছি না, তোমাদের উভয়ের মাঝে কে বড় আহমক, যে আমাকে ছেড়ে দিল না যে আমাকে গ্রহণ করল? রোকাশী বলতে লাগল, ছেলেঃ তুমি আজীব লোক,আমি তোমাকে হত্যা থেকে ছেলেঃ আল্লাহর কসম! আমি চাই আমি শহীদ হই! আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া নিজের পরিবারে ফিরে যাওয়ার চেয়ে কতইনা উত্তম । 161 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।