আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাস বিন আব্দুল মুত্তালিব (রাযিআল্লাহু আনহু) আবু সুফিয়ান বিন হারব (রাযিআল্লাহু আনহু) ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেনঃ আমি একটি ব্যবসায়ী দলের সাথে ইয়ামান গিয়েছিলাম, দলের মধ্যে আবু সুফিয়ান বিন হারবও ছিল । ইয়ামানে অবস্থানকালে আমাদের কাজ ছিল এই যে, একদিন আমি খাবার খাওয়াতাম। অপরদিন আবু সুফিয়ান খাবার রান্না করে সাথীদেরকে খাওয়াত। আমরা পালাক্রমে এ দায়িত্ব পালন করতাম । একদিন আমার রান্নার পালা ছিল আর সে অনুযায়ী আমি রান্না করতে ছিলাম, তখন আবু সুফিয়ান বিন হারব আমার নিকট এসে বললঃ আবুল ফযল! তুমি কি এমন করতে পার যে, তুমি আমাদের তাবুতে আসবে এবং খাবার-দাবার ও ওখানেই আনাবে? আমি বললাম অসুবিধা নেই, অতপর আমি অন্যান্য সাথীদের সঙ্গে আবু সুফিয়ানের তাবুতে পৌছলাম এবং খানার সমস্ত সরঞ্জাম ওখানে আনালাম। যখন সব লোকেরা খাবার খেয়ে চলে গেল তখন আবু সুফিয়ান আমাকে তার পার্শ্বে রেখে বলতে লাগলঃ CCL dst as 5 sll ye Kk) ols US অর্থঃ “তুমি কি জান যে, তোমার ভাতিজা দাবী করতেছে যে, সে আল্লাহ্র রাসূল?” আমি বললামঃ আমার কোন ভাতিজা? আবু সুফিয়ান বললঃ তুমি আমার কাছ থেকে কথা গোপন করছ, তোমার এক ভাতিজা ছাড়া আর কোন সাধু আছে যে একথা বলতে পারে! আমি জিজ্ঞেস করলামঃ আমার কোন ভাতিজা তার তো তুমি পরিচয় দিবে। আৰু সুফিয়ান বললঃ তোমার ভাতিজা মুহাম্মাদ, যে তোমার ভাই আব্দুল্লাহর ছেলে। আমি বললামঃ না না, এ কোন কথাই নয়। |, মক্কার একটি পাহাড়ের নাম । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।