হাজ্জাজঃ তোমার মা কে? ছেলেঃ যে আমাকে জন্ম দিয়েছে । হাজ্জাজঃ তুমি কোথায় জন্মগ্রহণ করেছ? ছেলেঃ জঙ্গলে | হাজ্জাজঃ কোথায় লালিত পালিত হয়েছ? ছেলেঃ মরুভূমিতে ৷ হাজ্জাজঃ তুমি কি পাগল তোমার চিকিৎসা করাব? ছেলেঃ যদি আমি পাগল হতাম তাহলে তোমার দরবারে আসার সুযোগ হত না এবং তোমার সাথে এভাবে কথাবার্তাও বলতে পারতাম না; বরং অন্যান্য উপস্থিতিদের ন্যায় হাতে হাত রেখে তোমার সামনে দন্ডায়মান থাকতাম যাতে আমিও কিছু সুযোগ-সুবিধা লাভ করতে পারি! অথবা শাস্তির ভয়ে তোমার সামনে দূর্বল রোগীর ন্যায় পরমুখী দৃষ্টি নিয়ে দন্ডায়মান থাকতাম । হাজ্জাজঃ আমীরুল মু'মেনীনের ব্যাপারে তোমার কি ধারণা? ছেলেঃ আল্লাহ তায়ালা আবুল হাসান আলী (রাযিআল্লাহু আনহু)-এর প্রতি রহম করুন এবং তাকে জার্নাতুল ফেরদাউস তথা উচ্চ মর্যাদা দিন। হাজ্জাজঃ আমার উদ্দেশ্য তা নয় যা তুমি বুঝেছ। আমি আব্দুল মালেক বিন মারওয়ানের কথা বলছি । ছেলেঃ ওহ! ওর কথা বলছ! সে তো ফাসেক, ফাজের, তার উপর আল্লাহর লা’নত হাজ্জাজঃ তোমার ক্ষতি হোক! তুমি আমীরুল মোমেনীনকে লা'নতের উপযুক্ত কেন মনে করলে? ছেলেঃ সে এমন এক ভুল করেছে যা জগতের সবচেয়ে বড় ভুল । হাজ্জাজঃ কোন্ ভুল? Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।