আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

জানতে পারে নাই আব্দুল্লাহ বিন মোবারক অত্যন্ত প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। শাম দেশের তারসুস নগরীতে প্রায়ই তিনি যাতায়াত করতেন । বেশির ভাগ সময় রোকা নামক স্থানে অবস্থান করতেন । ওখানকার এক যুবক তার নিকট আসত, তার খেদমত করত, তার প্রয়োজনীয় কাজ করে দিত এবং তার কাছ থেকে হাদীসের দারস নিত । এভাবে তার সাথে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। একবার তিনি আসলেন কিন্তু তাকে দেখতে পেলেন না । তার একটু তাড়াহুড়া ছিল তাই সাথীদের সাথে বের হয়ে গেলেন। কিছুদিন পর পুণরায় আসলেন এসেই লোকদেরকে এঁ যুবক সম্পর্কে জিজ্ঞেস করলেন, লোকেরা বলল যে, এঁ যুবক খণগ্রস্ত ছিল। যখন সে খণ পরিশোধ করতে পারে নাই, তখন খণদাতা তার নামে কেইস করেছে তাই সে এখন জেলে । জিজ্ঞেস করল যে, কত টাকার খণ ছিল। বললঃ দশ হাজার দিরহাম । আব্দুল্লাহ বিন মোবারক এঁ ব্যক্তিকে খুঁজতে লাগলেন যার কাছ থেকে এ যুবক খণ নিয়েছিল। রাত পর্যন্ত এ ব্যক্তির সাথে সাক্ষাত হল। তাকে ডেকে পৃথকভাবে বললঃ আমি তোমাকে এঁ যুবকের পক্ষ থেকে ঝণ পরিশোধ করে দিব। কিন্তু এক শর্তে সে বললঃ কি শর্ত? বললঃ যতদিন আমি বেচে থাকব ততদিন তাকে বলবা না যে, তার ঝণ কে পরিশোধ করেছে। সে বললঃ আমার কোন বাধা নেই, আমি ওয়াদা করছি কাউকে বলব না । আব্দুল্লাহ বিন মোবারক (রহঃ) তাকে দশ হাজার দিরহামদ দিয়ে দিলেন। আর তখন যেহেতু রাত ছিল তাই যুবককে পরের দিন ছাড়া জেলখানা থেকে বের করার উপায় ছিল না। আর আব্দুল্লাহ বিন মোবারক এ রাতেই এঁ শহর ত্যাগ করে অন্যত্ৰ চলে গেলেন। পরের দিন যুবক জেল থেকে বের হয়ে জানতে পারল যে, আব্দুল্লাহ বিন মোবারক (রহঃ) এখানেই ছিলেন এবং তার কথা জিজ্ঞেস করছিলেন তখন সে তার মুহাব্বতে উত্তাদকে খুঁজতে লাগল এবং জিজ্ঞেস করে করে সামনের শহরে তাকে পেল। তিনি জিজ্ঞেস করলেনঃ যুবক তুমি কোথায় ছিলা, আমি তোমাদের শহরে ছিলাম তোমাকে দেখলাম না। সে বললঃ হে আবু আব্দুর রহমান! আমি খণগ্রস্ত ছিলাম তাই আমাকে জেলে যেতে হয়েছিল। আব্দুল্লাহ মুবারক (রহঃ) বললেনঃ কিন্তু বল কি করে তুমি জেল থেকে মুক্তি পেলে? যুবক বিস্তারিত বললঃ যে কোন নেক বান্দা সহযোগিতা করেছে; কিন্তু আমি তাকে চিনি না। সে আমার খচণ পরিশোধ করে দিয়েছে আর এতে আমার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।