এ ঘটনার পূর্বে এ ব্যক্তি উমর (রাষযিআল্লাহু আনহু)-এর বৈঠকে প্রতিদিন উপস্থিত থাকত, এখন সে ভয়ে সেখানে উপস্থিত হওয়া বাদ দিয়েছে। কিছুদিন পর একদিন উমর (রাযিআল্লাহু আনহু) স্বীয় বৈঠকে বসেছিলেন এমতাবস্থায় দেখলেন যে, এ বৃদ্ধ চুপে চুপে এ বৈঠকে প্রবেশ করেছে। বৈঠকে অনেক লোক বসে ছিলেন, এ ব্যক্তি বৈঠকের শেষ প্রান্ত বসে গেছে। উমর (রাযিআল্লাহু আনহু) তাকে দেখেছেন, তিনি নির্দেশ দিলেন যে, এ বৃদ্ধকে আমার নিকট পাঠিয়ে দাও । এ লোক পেরেশান হয়ে গেল যে, আমি তো এটাই ভয় করছিলাম ৷ যাই হোক লোকেরা বললঃ যাও উমর (রাযিআল্লাহু আনহু) তোমাকে ডেকেছে। সে ভয়ে ভয়ে কাছে এসে বসল, তিনি তাকে আরো কাছে ডাকলেন । সে কিছুটা নিকটবর্তী হলে তাকে বললেনঃ আরো কাছে আস । এভাবে তাকে নিজের খুব নিকটে বসালেন, অতপর বললেনঃ তোমার কান আমার কাছে আন অতপর তার কানের কাছে বললঃ BLES UN GALLS LL HL AAAI Sb ra HIN dl an Us শোন! এঁ সত্ত্বার কসম! যিনি মুহাম্মাদ (সাল্লালন্মাহু আলাইহি ওয়াসাল্লাম) সত্য সহকারে রাসূল করে প্রেরণ করেছেন। এঁ দিন আমি যা কিছু দেখেছি তা কাউকে বলি নাই । এমন কি ইবনে মাসউদকে ও না। অথচ সে আমার সাথেই ছিল। এ ব্যক্তি বললঃ আমীরুল মু’মেনীন! আপনার কান আমার নিকটবর্তী করেন । অতপর তিনি বললেনঃ A N23 Ab awe LST GHG ONG) Ce - TEE ANNE 5 tL #8 MIS Tl ES > ll DI এ সত্বার কসম! যে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সত্য সহকারে রাসূল করে প্রেরণ করেছেন। এঁ দিন থেকে নিয়ে আজকে এ বৈঠকে বসা পর্যন্ত আমি দ্বিতীয়বার এ কাজে লিপ্ত হয় নাই । উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) একথা শুনে এত খুশী হলেন যে, তিনি উচ্চ কন্ঠে বললেনঃ “আল্লাহু আকবার” লোকেরা মোটেও বুজতে পারে নাই, যে কেন উচ্চ স্বরে আল্লাহু আকবার বলল । | , হায়াতৃস সাহাবা-৩/১৪৯, কাঞ্জুল উম্মাল-২/১৪১ ৷ 153 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।