এ অন্যায় কাজে আমি তখন মুশরিকদেরকে সহযোগিতা করছিলাম । যখন এ দৃশ্য আমার চোখের সামনে আসে তখন লজ্জা-শরমে আমি সংজ্ঞাহীন হয়ে যাই । আমার চিন্তা হতে থাকে যে কিয়ামতের দিন আমার প্রভু আমাকে না জানি জিজ্ঞেস করে ফেলে । আফসোস! আমি যদি এ সময় মুসলমান হতাম খুবাইব (রাযিআল্লাহু আনহু) কে সাহায্য করতাম, কাফেরদেরকে বাধা দিতাম অথবা নিজেও খুবাইব (রাযিআল্লাহু আনহু)এর সাথে শহীদ হযে যেতাম । উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) যখন এ সমস্ত উত্তর শুনলেন তখন বললেনঃ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আমি যাকে নেতৃত্বের জন্য বাছাই করেছি সে দূর্বল নয় । উমর (রাযিআল্লাহু আনহু) তাকে আরও এক হাজার দিনার দিল যাতে করে সে তার ঘরের প্রয়োজন মিটাতে পারে। সাঈদ (রাযিআল্লাহু আনহু) স্ত্রী যখন তা দেখল তখন বললঃ এ দিয়ে আমরা আমাদের চলাচলের জন্য কোন যান বাহন এবং খাদেমের ব্যবস্থা করতে পারব । সাঈদ (রাযিআল্লাহু আনহু) স্ত্রীকে বললঃ এর চেয়ে উত্তম জিনিস কোন গ্রহণ করব না। বললঃ তা কি? বললঃ এগুলো আল্লাহর পথে ব্যয় করে তার কাছ থেকে এর প্রতিদান নিব । তার নেককার স্ত্রী মাথা নেড়ে সম্মতি দিয়ে বললঃ ভাল কথা । আল্লাহ তোমাকে এর প্রতিদান দিন। নিজের পরিবারের কোন একজনকে ডাকল এবং বললঃ এ দীনার গুলি নিয়ে গিয়ে অমুক এতীমকে এত দিবে, অমুক মিসকীনকে এত দিবে, অমুক বিধবাকে এত দিবে, অমুক অভাবীকে এত দিবে। এভাবে পুরা অংকই এ বৈঠকে শেষ করে দিল । আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হউন ৷! |, হুলইয়াতুল আউলিয়া- ১/২৪৫-২৪৭, তারিখ দিমাশক আল-কাবীর-২৩/১১৫ । 150 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।