0 ame” an NMI oe ante NS এ দল হিমস পৌছে স্বীয় গভর্ণরের সাথে সাক্ষাত করল, উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) এর পয়গাম ও আমানত হস্তান্তর করল । আর সাঈদ বার বার বলতে থাকলেনঃ (02215 251 UG db UD “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন ৷” স্ত্রী হয়রান হয়ে জিজ্ঞেস করলঃ তোমার কি বিপদ হল । এমন তো হয় নাই যে, আমীরুল মুমেনীন ইন্তেকাল করেছেন? বললঃ না এর চেয়েও বড় বিপদ ৷ বললঃ কি কোথাও মুসলমানদের পরাজয় হয়েছে? বললঃ না এর চেয়েও বড় বিপদ হয়ে গেছে? বললঃ সম্পদ আমার পরকার বিনষ্ট করতে চায়? ঘরে ফেতনা সৃষ্টিকারী প্রবেশ করেছে? স্ত্রী বললঃ তাহলে এ থেকে মুক্ত হয়ে যাও । ঘরের লোকদের তো জানা নেই যে, এ সমস্যার সম্পর্ক সম্পদের সাথে। বললঃ স্ত্রী! তুমি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করবে। সে বললঃ হ্যা! কেননা ৷ তাই সে সমস্ত দীনার সমূহ গরীব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়েছে। এ ঘটনার কয়েক দিন পরই উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) হিমস গমন করলেন। এ সময়ে তাকে ছোট কুফা বলা হত কারণ হিমসবাসীরা গভর্ণরের বেশি বেশি অভিযোগ করত ৷ আর কুফাবাসীদেরকে তো এ ব্যাপারে দৃষ্টান্ত হিসাবে পেশ করা হত । তিনি এলাকাবাসীকে জিজ্ঞেস করলেনঃ গভর্ণর সম্পর্কে তোমাদের অভিমত ও অভিযোগ কি? তার উপস্থিতিতে তার বিরুদ্ধে ৪টি অভিযোগ পেশ করা হল । প্রথমঃ সে বেলা প্রখর হলে মানুষের সাথে সাক্ষাত করে এর পূর্বে তার সাথে সাক্ষাত করা কষ্টকর হয়। উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) সাঈদ বিন আমের (রাযিআল্লাহু আনহু)-এর দিকে তাকালেন এবং এর কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেনঃ আমীরুল মুমেনীন! আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম না; কিন্তু বাস্তব অবস্থা হল এই যে, আমার কোন খাদেম নেই, আমার স্ত্রী অসুস্থ থাকে আমি নিজে আটা তেরি করি এরপর তা খামীর করি এরপর রুটি তৈরি করি। ইতিমধ্যে এশরাকের সময় হয়ে যায় তখন আমি নফল নামায আদায় করি। এরপর ঘর থেকে বের হই । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।