আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

~~ এক অভাবী বাদশাহর গল্প উমর ফারুক (রাযিআল্লাহু আনহু)-এর শাসন আমল ইসলামী ইতিহাসের এক সোনালী যুগ ছিল। রাজা ও প্রজার মাঝে ছিল গভীর সম্পর্ক । রাজা তার প্রজাদের কথা খুব বেশি খেয়াল রাখতেন । বিভিন্ন স্থানে বিজয় লাভের ফলে ইসলামী রাষ্ট্রের পরিধি উত্তর উত্তর বিস্তার লাভ করছিল । বিজয়ী অঞ্চলসমূহে কেন্দ্র থেকে আল্লাহ ভীরু ও যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লোকদেরকে গভর্ণর করে পাঠানো হত । উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) জন সাধারণের প্রতি সুনজর রাখতেন তাই যে কোন অঞ্চলের জন্য গভর্ণর নির্বাচন করার সময় অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতেন । শাম (সিরিয়া অঞ্চল) বিজয়ের পর হিমস শহরে সাঈদ বিন আমের (রাযিআল্লাহু আননু) কে গভর্ণর করে পাঠালেন। তখন থেকে বায়তুল মালে অর্থের পরিমাণ বৃদ্ধি পেতে থাকল । যখন বায়তুল মালে অর্থের পরিমাণ বৃদ্ধি পেতে থাকল তখন জনগণের সমস্যার প্রতিও গভীরভাবে দৃষ্টি রাখা হল। কেন্দ্র বিভিন্ন এলাকা থেকে গরীব দুস্থদের তালিকা আনাত এবং বায়তুল মাল থেকে তাদেরকে সাহায্য করা হত । এ তালিকা তদারকি উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) নিজে করতেন এবং উপযুক্তদেরকে প্রয়োজন মত সাহায্যের পরিমাণ তিনিই নির্ধারণ করতেন । হিমস বাসীদের একটি দল এক সময় মদীনায় আসল উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) তাদের মধ্যে কিছু গ্রহণযোগ্য ও বিশস্ত লোকদেরকে বললেনঃ যে তোমাদের অঞ্চলের অভাবী লোকদের একটি তালিকা আমাকে দাও যাতে করে তাদেরকে সাহায্য করা যায়। এ অঞ্চলের অভাবী লোকদের তালিকা উমর (রাযিআল্লাহু আনহু)-এর সামনে পেশ করা হলে তিনি গভীরভাবে নামগুলো দেখছেন। হঠাৎ তার সামনে সাঈদ বিন আমের (রাযিআল্লাহু আনহু) এর নাম দেখলেন ৷ তিনি জিজ্ঞেস করলেনঃ সাঈদ বিন আমের কে? তারা বললঃ আমাদের গভর্ণর । তিনি বললেনঃ তোমাদের গভর্ণর অভাবী মানুষ? তারা বললঃ আল্লাহর কসম! হ্যা । কয়েক দিন অতিবাহিত হয়ে যায় অথচ তার চুলায় আগুন জ্বলে না। উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) অনিচ্ছা সত্বেই কাদতে শুরু করলেন কাদতে কাদতে দাড়ি ভিজে গেল। এ দলকে এক হাজার দিনার দিলেন এবং বলনে আমীরুল মুমেনীন এ উপহার প্রেরণ করেছেন যাতে করে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করেন। 147 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।