Et: — mm mE — আতা পা "= সা শা, আআ ~~ খেদমতের উপকার তাউস তার পিতা থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তির চার ছেলে ছিল। যখন সে মৃত্যুর রোগে রোগাক্রান্ত হল তখন তার এক ছেলে স্বীয় ভাইদেরকে বললঃ যে হয় তোমরা বাবার খেদমত কর এবং তোমরা তার সম্পদ থেকে কিছু পাবে না। অথবা শুধু আমি তার খেদমত করব তার সম্পদ থেকে কিছু নিব না। ভাইদের জন্য এটা ছিল সৌভাগ্য যে খেদমতও করবে না আর সম্পদও পেয়ে যাবে। এমন কি এক ভাই তার অংশ ও নিবে না (সেটাও তারা পেয়ে যাবে) । তাই তারা বললঃ আমাদের কোন আপত্তি নেই যে তুমি বাবার খেদমত করবে এবং তার সম্পদ থেকে কিছু নিবে না । যেমন তুমি নিজেই এ প্রস্তাব পেশ করেছ । তাদের ভাই পিতার খেদমত করতে থাকল, সে বৃদ্ধ মানুষ ছিল একদিন আল্লাহর ফয়সালা অনুযায়ী সে ইন্তেকাল করল । অঙ্গীকার অনুযায়ী তার ভাই সম্পদের কোন অংশই নিল না, এদিকে রাব্বুল ইযযত তাকে পিতার খেদমতের প্রতিফল এভাবে দিলেন যে, একদিন সে স্বপ্নে দেখল যে কেউ তাকে বলছেঃ অমুক জায়গায় যাও সেখানে তুমি একশ দিনার পাবে, সে বললঃ এতে কি বরকত আছে? বলা হল না । সকালে সে তার স্ত্রীকে স্বপ্নের কথা বললঃ স্ত্রী বললঃ যাও একশ দীনার নিয়ে আস তা দিয়ে আমরা আমাদের কাপড় সিলাই করব এবং সুন্দর জীবন যাপন করব । কিন্তু সে অস্বীকার করল । পরের দিন আবার সে স্বপ্নে দেখল যে কোন ব্যক্তি তাকে বলছে যে অমুক জায়গায় যাও তুমি সেখানে দশ দিনার পাবে, সে বললঃ এতে কি বরকত আছে? বলা হল না। সকালে সে তার স্ত্রীকে স্বপ্নের কথা বললঃ তার স্ত্রী তাকে বাধ্য করল এবং বললঃ যাও এবং তা থেকে উপকৃত হও; কিন্তু সে অস্বীকার করল। কেননা এতে বরকত নেই । একদিন সে আবার স্বপ্নে দেখল যে কেউ তাকে বলছে যে অমুক জায়গায় যাও সেখানে তুমি এক দীনার পাবে, সে বললঃ এতে কি বরকত আছে? বলা হল হ্যা । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।