আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

কাপ রেখেই নামাযের জন্য উঠে গেলাম । সে যখন আমাকে উঠতে দেখল, তখন বললঃ তুমি প্রত্যেক দিন পাঁচবার মসজিদে যাও এতে ক্লান্ত হও না? আমি বললাম কখনও না? বরং আমি এতে খুবই শান্তি ও তৃপ্তি অনুভব করি যদি তুমি চাও তাহলে একবার পরীক্ষা করে দেখ । সে বললঃ ঠিক আছে। আমরা তখন মসজিদে গেলাম আমার সাথীর অযূ ছিল না জামাআত শুরু হতে তখনও বাকি ছিল আমি গিয়ে তাহিয়্যাতূল মসজিদ আদায় করে আমার বন্ধুর পিছনে গিয়ে দাড়িয়ে আমার হাত আকাশের দিকে উঠিয়ে বললামঃ হে আল্লাহ! আমি তোমার বান্দার সাথে কি কি আচরণ করেছি আর আজ তাকে মসজিদে নিয়ে এসেছি হে আমার প্রভু! তাকে হেদায়েত দেয়া তোমার কাজ । নামায শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, একটু বলতো তোমার অবস্থা এখন কি? সে বললঃ অতুলনীয় আরাম অনুভব করছি। আমি বললামঃ কিছুক্ষণ পর মাগরিবের নামায আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি গোসল এবং অযূ কর। সে সম্মতি জানিয়ে মাথা ঝুকাল এবং আল্লাহ তাকে হেদায়েত দিলেন, সে তখন দ্বীনের বিষয়ে মনযোগী হল এবং আমাদের বন্ধুত্ব ও গভীর হল । আমি তখন মাদরাসার অন্যান্য শিক্ষকদেরকে বললাম যে তোমাদের এ আচরণ ঠিক ছিল না । দেখ! চরিত্র, হিকমত এবং দু‘আর মাধ্যমে আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছি তখন সে তা গ্রহণ করেছে। অতপর এই শিক্ষক গতকাল পৰ্যন্ত নামায পড়ত না সে ইসলামের প্রচারক হয়ে গেছে। সরকার তাকে বেরুন দেশে প্রেরণ করেছে সেখানে তার হাতে বহু লোক মুসলমান হয়েছে। মূলত বহু লোক এমন আছে যারা বন্ধুদের সাথে আচরণ করতে জানে না । তারা যখন দেখে যে তার বন্ধ কোন অন্যায়ে লিপ্ত হয়েছে তখন তার উপর রেগে গিয়ে বিভিন্ন রকমের ফতোয়া ঝাড়তে থাকে যার ফলে তারা শয়তানের প্রবঞ্চনায় ভুল সিদ্ধান্ত নেয় এবং তার শত্রু হয়ে যায় । রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শিখানো পদ্ধতির আলোকে কোন ব্যক্তিকে ভ্রান্তি থেকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে আবেগ আপ্লুত হয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ না করে, ধীর সুস্থে চরিত্র মাধুর্যতার মাধ্যমে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ধীরে ধীরে আল্লাহ ও তার রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পথে দাওয়াত দেয়া উচিত ৷ যাতে করে যাকে দাওয়াত দেয়া হয় সে কোন জটিলতা অনুভব না করে এবং সুস্থ মস্তিষ্কে সত্য গ্রহণ করে। আর এর বিপরীতে যদি আবেগ আপ্লুত হয়ে চরিত্র মাধুর্যতা ব্যতীত কাউকে সঠিক পথে পরিচালনার জন্য তাড়াহুড়া করা হয় তাহলে তার উল্টো প্রতিক্রিয়া হবে । সে তার অপমান বোধকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।