বন্ধুত্বের অধিকার সৌদি আরবের এক এলাকায় একটি স্কুল ছিল। সেখানে ছয়জন শিক্ষক ছিল, আমি (লেখক) সহ সাত জন হয়ে গেলাম । সব শিক্ষকই নামাযী ছিল তবে একজন শুধু ছিল যে, নামায পড়ত না। আর এ কারণে অন্যান্য শিক্ষকরা তার কাছ থেকে দূরে থাকত এবং তাকে অপছন্দ করত । তারা তাকে বহুবার বুঝানোর চেষ্টা করেছে কিন্তু সে বুঝতে চায় নাই৷ তাই স্কুলে তার মধ্যে এবং অন্যান্য শিক্ষকদের মধ্যে মনমালিন্য ছিল। আমি যখন সেখানে শিক্ষক হিসেবে গেলাম তখন অনুভব করলাম যে, বে-নামাযী শিক্ষকের সাথে অন্যদের সম্পর্ক খুব খারাপ । বিরতির সময় হল তখন দেখলাম যে সে পৃথকভাবে এক জায়গায় বসে আছে। আর অন্যরা এক সাথে বসে বসে খোশ গল্প করছে। আমি তাকে সম্বোধনের জন্য ইচ্ছা পোষণ করলাম ৷ আমি যেহেতু স্কুলে নতুন ছিলাম তাই তার কাছে গেলাম, তার সাথে পরিচয় বিনিময়ের পর তার পার্শ্বে বসলাম ৷ পরের দিন আর আমি তার নিকট গেলাম ৷ তার অবস্থা জিজ্ঞেস করলাম এতে আমি তার সম্পর্কে আমার একটা ধারণা হয়ে গেল । আমি বললাম আমার থাকার সমস্যা আছে তুমি যেহেতু একা থাক তাই যতদিন তোমার ফ্যামিলি না আসে ততদিন আমাকে তোমার সাথে রাখ । আমি ভাড়া পরিশোধ করে দিব । এতদ্রুত সেখানে বাসা পাওয়া সহজ ছিল নী । সে কিছুক্ষণ চিন্তা করে আমার কথা মেনে নিল । আমাকে তার সাথে রাখার সম্মতি প্রকাশ করলো । কিন্তু সে একটি কথা খুব স্পষ্ট করে বললঃ দেখ! আমি ভাল লোক নই । আমি নামায পড়ি না এবং ইসলাম থেকেও দূরে থাকি । আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমরা কিছু দিন এক সাথে থাকব, যদি আমরা একে অপরের সাথে মিলে মিশে থাকতে পারি তাহলে তো ভাল অন্যথায় আমি আলাদা কোন বাসা দেখব ৷ পরের দিন থেকে আমি তার সাথে থাকতে শুরু করলাম । আমিই তার খেদমত করা শুরু করলাম, আমি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ খানা তৈরি করতাম । নিজের কাপড় আয়রন করার সময় তারটাও করে দিতাম ৷ ইতিমধ্যে আমি কখনও তার সাথে নামায এবং দ্বীন নিয়ে কোন প্রকার কথা বলি নাই ৷ কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হল । আমার আচরণে সে খুবই প্রতিক্রিয়াশীল হল, আমি আরও বেশি তার খেদমত করতে শুরু করলাম। একদিন আসরের সময় আমি চা বানিয়ে ফ্লাক্সে রেখে তা টেবিলের উপরে রেখে তাকে ডাকলাম । আমরা দুজনে চা পান করতে ছিলাম । হঠাৎ পাৰ্শ্বের মসজিদ থেকে আসরের আযান ভেসে আসল । আমি চায়ের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।