সোনালী পাতা | ne Pp উম্মে কুলসুম তাবুর ভিতরে চলে গেল এবং নার্সের দায়িত্ব পালন করল । তাবুর বাহিরে আমীরুল মু'মেনীন এ গ্রাম্য লোকের সাথে মিলে খাবার তৈরি করতে শুরু করল। আগুন জ্বালানোর জন্য তিনি ফুক দিচ্ছিলেন এদিকে এঁ মহিলা বাচ্চা প্রসব করল । উম্মে কুলসুম তাবু থেকে আওয়াজ দিল যে, আমীরুল মু'মেনীন! আপনার বন্ধুকে সুসংবাদ দিন আল্লাহ তায়ালা তাকে ছেলে সন্তান দান করেছেন। গ্রাম্য লোকটি যখন এ শব্দ (আমীরুল মো'মেনীন) শুনল তখন হতভম্ব হয়ে গেল যে, এ আমীরুল মো'মেনীন যে তার সাথে খাবার তৈরি করছে এবং আগুন জ্বালানোর জন্য ফুক দিচ্ছে। এ দিকে এ গ্রাম্য লোকটির স্ত্রী হতভম্ব হয়ে গেল যে, যে মহিলা নার্সের কাজ আঞ্জাম দিচ্ছিল সে আমীরুল মুমেনীনের স্ত্রী আলী (রাযিআল্লাহু | আনহু) এর কন্যা এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নাতনী । IE ন ন্র — www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।