আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

ডায়ালগসমূহ উল্লেখ করেছি বিশেষ করে কুরআনের আয়াত, হাদীস বা কোন কবিতা বা কোন সাহিত্যিক বা সিপাহসালারের ডায়ালগসমূহ উল্লেখ করেছি । যাতে করে আরবী সাহিত্যের সৌন্দর্য অক্ষুন্ন থাকে । আমার একান্ত কামনা যে, এই বইয়ের মাধ্যমে উলামায়ে কেরাম, শিক্ষক, ছাত্র, রাজনীতিবিদ, দা'য়ী, বক্তাগণ এই ঘটনাবলী তাদের বক্তব্যে পেশ করবে অথবা রেফারেন্স হিসেবে গ্রস্থাবলীতে উল্লেখ করবে । যাতে করে আমাদের যুব সমাজ বিশেষভাবে এর মাধ্যমে উপকৃত হতে পারে। এ ঘটনাবলী সত্য হওয়ার ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করেছি যেন শুধু বিশুদ্ধ ঘটনাবলীই উল্লেখ করা হয় এবং যাতে উদ্ধৃতি সহকারে উল্লেখিত হয়েছে । এরপরও যদি এমন কোন ঘটনা পাওয়া যায় যা এতিহাসিক দিক থেকে শুদ্ধ নয় পরবর্তী সংস্করণে ইনশাআল্লাহ তা ঠিক করা যায় । এখানে একটি কথা আমি অবশ্যই বলব যে এ গ্রন্থটি এমন গুরুত্বপূর্ণ মূল কিতাব নয় যে এটা মোহাদ্দেস (হাদীস বিশারদগণের) থিওরী অনুযায়ী পড়া হবে; বরং তাহল আমাদের সোনালী ইতিহাসের হারানো কিছু অংশ যা আমাদের যুব সমাজের কাছে পৌছানোর চেষ্টা করা হয়েছে, উদু ভাষায় এতিহাসিক ঘটনাবলী সম্বলিত এটি প্রথম পদক্ষেপ যা পাঠকের হাতে পেশ করা হল। এরপরে কমপক্ষে আরো দু'টি বইয়ের পজ্জুলিপি হাতে রয়েছে যা সাজানোর অপেক্ষায় আছে । আমি দারুস সালামের কর্মী সাখীদেরকে বিশেষ করে রেজওয়ানুল্লাহ রিয়াযী এবং ইশতিয়াক আহমদ সাহেবের কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করছি, যে তাদের সহযোগিতা না পেলে এ বইটি প্রকাশে আরও সময় লাগত । এমনিভাবে ভাই আধযীয মোহাম্মাদ তারেক সাহেদ সাহেবেরও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে বইটির কম্পোজ এবং প্রচ্ফ অত্যন্ত যত্ন সহকারে দেখেছে এবং বইটিকে প্রকাশের উপযুক্ত করে তোলেছে। উল্লেখ্য বইটির ইংরেজী অনুবাদ আগেই হয়েছে। অত্যন্ত বে-ইনসাফী হবে যদি আমি আমার প্রিয়তমা স্ত্রী আনীসা ফেরদাউসের কৃতজ্ঞতা না করি যে এ গ্রন্থ লিখতে আমার আগ্রহকে বৃদ্ধি করেছে, সুপরামর্শ আমি নির্বিঘ্নে পড়াশোনা করতে পারি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।