আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

রাজা ও প্রজা উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) তার অভ্যাস মুতাবিক রাতে মদীনা মুনাওয়ারায় ঘুরতেছেন। মানুষ ঘুমাচ্ছে আর তাদের আমীর তাদের সমস্যা সম্পর্কে অবগত হওয়ার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য ঘুরে ঘুরে দেখতেছেন। তিনি এক ময়দান দিয়ে অতিক্রম করছিলেন এ ময়দানের এক পার্শ্বে একটি তাবু ছিল। তিনি তাবুর ভিতরে এক মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পেলেন । তিনি ওদিকে গেলেন, তাবুর সামনে এক লোক বসা ছিল, উমর (রাষিআল্লাহু আনহু) তাকে সালাম দিলেন এবং বললেন কে সে? সে বললঃ ও এক গ্রাম্য মহিলা শহরে সে অপরিচিতা, সে চাচ্ছে আমীরুল মুমেনীনের সাথে সাক্ষাত করে কিছু সাহায্য নিতে ৷ উমর (রাযিআল্লাহু আনহু) মহিলা সম্পর্কে জানতে চাইলেন যে সে কে এবং কেন কাদছে? এ ব্যক্তি রাগ হয়ে গেল তার জানা ছিল না যে সে আমীরুল মুমেনীনের সাথা কথা বলছে। বললঃ হে আল্লাহর বান্দা তুমি তোমার মত চল যে ব্যাপারে তোমার কোন ক্ষমতা নেই সে ব্যাপারে কেন জিজ্ঞেস করছ? উমর (রাযিআল্লাহু আনহু) অত্যান্ত মুহাব্বাতের সাথে তাকে জিজ্ঞেস করলঃ বল তোমার সমস্যা কি এমনও তো হতে পারে যে আমি তোমার কোন উপকারে আসতে পারি? সে বললঃ মিয়া কি বলব! মূলতঃ আমার স্ত্রী গর্ভধারণ করেছে তার এখন বাচ্চা প্রসবের সময় হয়েছে অথচ তার পার্শ্বে কোন মহিলা নেই যে তাকে এ অবস্থায় সহযোগিতা করবে। উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) দ্রুত বাড়ি ফিরলেন, স্বীয় স্ত্রী উম্মে কুলসুম বিনতে ফাতেমা (রাযিআল্লাহু আনহা) কে উঠালেন আর বললেনঃ স্ত্রী! আল্লাহ তায়ালা তোমাকে সওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছেন। স্ত্রী বললঃ উমর সওয়াব কেমন সুযোগ হল? উমর ফারুক (রাষযিআল্লাহু আনহু) তার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা খুলে বললঃ যে সে এক মহিলার সাহায্যের অপেক্ষায় । উম্মে কুলসুম সাথে সাথে উঠে দাড়াল, সেখানের প্রয়োজনীয় জিনিস সাথে নিল এবং স্বামীর সাথে চলতে শুরু করল । এদিকে উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) ও সাথে সাথে পাতিল, ঘী, কিছু আটা কিছু চাল সাথে নিয়ে উভয়ে মিলে সেখানে উপস্থিত হল। 140 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।