তা OnE aL OTE তুমি কি অঙ্গীকার কর নাই যে, এরপর তুমি আর কোন দাবী করবে না, তোমার খারাবী হোক, হে আদম সন্দান তুমি কত বড় ধোকাবাজ! বান্দা বলবে, হে প্রভু! সে তখন আল্লাহর নিকট দুআ করতে থাকবে, এরপর আল্লাহ বলবেনঃ যদি আমি তোমার এ চাহিদা পূরণ করি এরপর তো আর কিছু দাবী করবে না? সে বলবেঃ তোমার ইজ্জতের কসম! আমি অন্য কোন প্রশ্ন করব না। তখন আল্লাহ যা চাইবেন সে আলোকে তিনি ওয়াদা অঙ্গীকার নিবেন। এরপরে আল্লাহ তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌছিয়ে দিবেন । যখন সে জান্নাতের দরজার নিকটবর্তী হবে তখন সে জান্নাতের সর্বপ্রকার আরাম আনন্দ, প্রফুল্লতা দেখতে পাবে, অতপর যতক্ষণ আল্লাহ তায়ালা চাইবেন সে ততক্ষণ চুপ থাকবে, এরপর বলবেঃ হে প্রভু! আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন! আল্লাহ তায়ালা বলবেনঃ তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে এরপর তুমি আর অন্য কিছু দাবী করবে না? হে আদম সন্তান! তুমি কত বড় ধোকাবাজ? বান্দা বলবেঃ হে আমার প্রভু! আমি তোমার সৃষ্টির মধ্যে দুর্ভাগ্যবান হতে চাই না। অতপর সে আল্লাহর নিকট দু'আ করতে থাকবে । এমনকি তার অবস্থা দেখে আল্লাহ্ তায়ালা হাসবেন । যখন তিনি হাসবেন তখন তাকে বলবেন । জান্নাতে প্রবেশ কর । বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ বলবেনঃ আরো কিছু আকাঙ্খা কর সে আকাঙ্খা করে আল্লাহর নিকট চাইবে, এমনকি শেষে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন যে, এ জিনিস চাও এ জিনিস চাও, যখন তার আকাঙ্খা পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ বলবেনঃ Hens albs) S SUNA এগুলি তোমাকে দেয়া হল এর সাথে এর অনুরূপ আরও দেয়া হল।! |. মুসলিম-১৮২, বুখারী-৭৪৩৭ ৷ | [| iD www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।